AUS vs IND: চোটের কারণেই প্রথম একাদশে ব্রাত্য জাদেজা? চোট পাওয়া গিলকে নিয়ে রইল বিরাট আপডেট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন চারজন পেসার। একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। অতীতে বিদেশের মাটিতে একজন স্পিনার নিয়ে খেললে আর অশ্বিন বা রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে খেলানো হতো। বিশেষ করে অল রাউন্ডার হওয়ার জন্য জাদেজা অনেক ক্ষেত্রেই পেতেন অগ্রাধিকার। কিন্তু পারথে টেস্টে প্রথম একাদশে অশ্বিনের মতোই ব্রাত্য জাদেজাও।
প্রথম একাদশে জাদেজা না থাকার মধ্যেও পাওয়া যাচ্ছে আরও একটি আপডেট। প্রথম টেস্ট শুরুর আগে চোট পেয়েছেন জাদেজা। ভারতের একটি ইংরেজি সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান মিডিয়ার তথ্যেকে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার অনুশীলন করার সময় চোট পান জাদেজা। সঙ্গে সঙ্গেই দলের মেডিকেল টিমের সদস্য জাদেজার কাছে ছুঁটে যান। প্রাথমিক পরিষেবাও নেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার।

এদিকে, শুভমান গিলকে নিয়ে অস্বস্তি থেকেই গেল। কারণ চোটের জন্য শেষ অবধি প্রথম ম্যাচে খেলতে পারলেন না গিল। ফলে পারথ টেস্টে তিন নম্বরে নামলেন দেবদত্ত। চলতি বছরের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল দেবদত্তের এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে সুোগ পেলেন তিনি।
এখন প্রশ্ন হচ্ছে, কেমন আছেন গিল? দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন গিল? একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে ভারতীয় দলের প্রবেশ করতে পারেন গিল। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া গিল অনেকটাই ফিট হচ্ছেন। প্রথম টেস্টের পর মাঝে অনেকটা সময় থাকছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের জন্য গিলকে প্রথম টেস্টে দলে রাখা সম্ভব হয়নি। মেডিকেল টিম সদস্যরা তাঁকে নজরে রেখেছেন।
UPDATE: Shubman Gill sustained a left thumb injury during Day 2 of match simulation at The WACA. He was not considered for selection for the first Test of the Border-Gavaskar Trophy.
— BCCI (@BCCI) November 22, 2024
The BCCI Medical Team is monitoring his progress on a daily basis.#TeamIndia | #AUSvIND
অস্ট্রেলিয়া সফরে এসে থেকে একের পর এক ভারতীয় ক্রিকেটার চোটের তালিকায় নাম লিখিয়েছিলেন. সরফরাজ খান, কেএল রাহুলরা চোট পান। যদিও রাহুল চোট কাটিয়ে প্রথম ম্যাচে নেমেছেন। কিন্তু চোটের জন্য বাদ যেতেই হল গিলকে।












Click it and Unblock the Notifications