AUS vs IND: মেলবোর্ন টেস্টের প্রস্তুতি শুরু বিরাটদের, টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন জাদেজা
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচ। মেলবোর্নে ক্রিসমাসের পরের দিন টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। ২৬ ডিসেম্বস মানেই বক্সিং ডে টেস্ট। তিনটি ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। পারথে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও, অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। গাব্বায় তৃতীয় টেস্ট বরুণ দেবের কৃপায় কোনও ক্রমে ড্র করেছে ভারত।
শনিবার থেকে মেলবোর্নে প্রস্তুতি শুরু করে দিল ভারত। গাব্বা টেস্টর পর কয়েক দিনের বিরতি কাটিয়ে শনিবার থেকে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত-বিরাটরা। এদিন অনুশীলনের শুরুতেই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা গেল বিরাট কোহলিকে। এর পর ভারতীয় দলের সদস্যরা পূর্ণমাত্রায় ব্যাটিং এবং বোলিংয়ের অনুশীলন করেন।

জাদেজা বলেছেন, আমরা ভালো অবস্থানে আছি, তিন ম্যাচের পরও সিরিজের ফল ১-১ আছে। এটা আকর্ষণীয় হতে চলেছে। পরের দুটির মধ্যে একটি ম্যাচ জিতলেও আমরা সিরিজ ধরে রাখব কারণ আমরা শেষ দুইবার জিতেছি। ফলে এখানে নামার আগে আমরা আত্মবিশ্বাসী। মেলবোর্নের মাঠে নিজেদের প্রমাণ করার আরও একটা সুযোগ রয়েছে আমাদের সামনে।
সিরিজের ফল ১-১ থাকলেও ভারতীয় দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।শেষ দুই ম্যাচে শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ বা রোহিত শর্মা কেউ রান পাননি। । পারথে দ্বিতীয় ইনিংস বাদ দিলে রাহুল-যশস্বীর ওপেনিং জুটি এখনও পর্যন্ত সাফল্য পায়নি। ফলে রোহিতকে ফের ওপেনিংয়ে ফেরানোর দাবি উঠেছে। এই পরিস্থিতিতে মেলবোর্নে নামার আগে টপ অর্ডারকে বার্তা দিলেন জাদেজা।
Virat Kohli and Morne Morkel having fun in today's practice session at MCG. 👌❤️ pic.twitter.com/MRZgoTXPmg
— Tanuj Singh (@ImTanujSingh) December 21, 2024
তিনি বলেছেন, আপনি যখন ভারতের বাইরে খেলছেন বিশেষ করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মতো দেশে। সেখানে রান করা আপনার টপ অর্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন দলের টপ অর্ডার ব্যর্থ হয় তখন মিডল অর্ডার এবং লো মিডল অর্ডারে চাপ আসে।
Ashwin Retires: মেন্টর অশ্বিনের অভাব অনুভব করবেন জাদেজা, স্বামীকে নিয়ে আবেগপ্রবণ বার্তা লিখলেন স্ত্রী প্রীতি
প্রথম দুটি টেস্টে খেলার সুযোগ পাননি জাদেজা। গাব্বায় জাদেজাই মিডল অর্ডারে নেমে মানরক্ষা করেন। জাদেজা বলেছেন ,প্রথম দুটি টেস্ট আমি খেলিনি, এরফলে এখানকার পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হওয়ার সুযোগ দিয়েছে। সব সময়, আমি কন্ডিশন বুঝতে পেরেছি, এই পিচে বোলিং করেছি এবং এই পিচে ব্যাট করতে পেরেছি, এটা করতে পেরেছি শুধুমাত্র পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ার জন্যই। নেটে পরিশ্রমই আমাকে ম্যাচে সাহায্য করেছে।












Click it and Unblock the Notifications