AUS vs IND: অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে বিরাটকে নিয়ে তীব্র সমালোচনা, পাল্টা জবাব দিলেন শাস্ত্রীও
মেলবোর্নে আসার পর থেকেই বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের বিতর্ক শুরু হয়েছে। প্রতিদিনই যা নতুন মাত্রা পাচ্ছে। বৃহস্পতিবার মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার অভিষেককারী স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইসিসির শাস্তি পেয়েছেন কোহলি। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদ মাধ্যমে বিরাটকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে।
স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলি যে ব্যবহার করেছেন তার যে শাস্তি হবে তা বোঝাই গিয়েছিল। বৃহস্পতিবারই আইসিসির তরফে কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে তার শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমের স্পোর্টস পেজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেছেন, আমি একেবারেই অবাক নই এই ঘটনায়। অস্ট্রেলিয়া এখানে ১৪,১৫ বছর জিততে পারেনি। তারা শেষবার এখানে জিতেছিল ২০১১ সালে। ফলে জয়ের জন্য তাঁরা মরিয়া। সফরকারী দলের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে। তবে আমি আশাবাদী আমাদের দেশ কোহলির পাশেই থাকবেন।
"Clown Kohli" Controversy Rocks BGT!
— Sneha Mordani (@snehamordani) December 27, 2024
▶️ Aussie newspaper mocks Kohli as "Clown Kohli" with joker-nose image.
▶️ Kohli’s shoulder barge with debutant Sam Konstas sparks backlash.
▶️ Ex-players call his behavior "unnecessary."
▶️ Social media divided: deliberate or accidental?… pic.twitter.com/kpuGfpnEy4
এখানেই না থেকে শাস্ত্রী আরও বলেছেন, সম্ভবত হতাশা থেকেই এই ধরনের ঘটনা ঘটে। শেষ তিনটি বর্ডার-গাভাসকর ট্রফির কথা সবাই জানে। তিনটি ম্যাচ শেষে সিরিজের ফল ১-১। মেলবোর্নে জিততেই হবে। এই পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক এমন কিছু মাঠের বাইরে ঘটবে।
গত সপ্তাহে দলের আগেই ব্রিসবেন থেকে মেলবোর্ন চলে আসেন কোহলি। স্ত্রী অনুষ্কা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন কোহলি। কিন্ত সেই সময় অস্ট্রেলিয়ার এক চ্যানেলের সাংবাদিক কোহলির সন্তানদের ভিডিও করার চেষ্টা করেন। সেই সময় কোহলি সেই সাংবাদিক ও চিত্র সাংবাদিককে গিয়ে বলেন তাঁর সন্তানদের ছবি বা ভিডিও মুছে দিতে। সেই সময় কিছুক্ষণ মহিলা সাংবাদিকের সঙ্গে কথাও বলেন কোহলি।
এরপর বিরাটের বিরুদ্ধে মহিলা সাংবাদিককে ধমক দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন অজি সংবাদ মাধ্যমের একাংশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications