AUS vs IND: অস্ট্রেলিয়ায় ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করতে পারে ভারত, বক্সিং ডে টেস্টে শাস্ত্রীর বাজি রোহিতরাই
AUS vs IND: মেলবোর্নে কাল ভারতীয় সময় ভোর পাঁচটা থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে রোহিত শর্মাদেরই এগিয়ে রাখলেন রবি শাস্ত্রী।
ডাউন আন্ডারে বিগত দুটি সফরে ভারত টেস্ট সিরিজ জিতেছে রবি শাস্ত্রী হেড কোচ থাকাকালীন। ফলে শাস্ত্রীর পর্যবেক্ষণ যথেষ্টই গুরুত্বপূর্ণ।

রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে এগিয়ে রাখার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, পারথ, অ্যাডিলেড ও ব্রিসবেনে খেলার পর সিরিজ ১-১। যা বক্সিং ডে টেস্ট খেলতে নামার সফররত দলের কাছে আদর্শ পরিস্থিতি। ভারত সেই সুযোগ কাজে লাগাবে। ভারতকেই এগিয়ে রাখছি।
অস্ট্রেলিয়ার টপ অর্ডার ভারতীয় বোলারদের, বিশেষ করে জসপ্রীত বুমরাহকে সামলাতে গিয়েই নাজেহাল। উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেনরা চূড়ান্ত ব্যর্থ। ম্যাকসুইনি মেলবোর্ন টেস্টের দল থেকে বাদও পড়লেন। বুমরাহ কার্যত একাই যেভাবে অজিদের কোণঠাসা করছেন তার প্রশংসা করেছেন শাস্ত্রী।
রবি শাস্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে দীর্ঘ সময়ের পর এত ভঙ্গুর দেখছি। ভারতীয় বোলাররা বারবার বিষয়টি প্রমাণ করে ছেড়েছেন। আগামী ম্যাচগুলিতেও সেই ধারা বজায় রাখবেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়াকে উদ্বেগে রাখছে মিচেল মার্শের রান না পাওয়া, তারকা ব্যাটারদের ফর্ম, ব্যাটিং গড়।
শাস্ত্রীর কথায়, ভারত যে সিরিজ এখনও ১-১ রাখতে পেরেছে তা হয়েছে বুমরাহর জন্যই। তিনি কার্যত একাই এই অবস্থায় দলকে রাখতে পেরেছেন। স্যাম কনস্টাসের প্রতিভা ও দক্ষতা থাকলেও তাঁর আসল পরীক্ষা যে টেস্ট ক্রিকেটে বুমরাহর সামনে হবে, সেটাও উল্লেখ করেন শাস্ত্রী। নজর থাকবে কনস্টাসের টেকনিকের দিকে।
শাস্ত্রীর খোঁচা, তিন টেস্টের পর বাদ পড়ে নাথান ম্যাকসুইনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। তিনি মিডল অর্ডার ব্যাটার। কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন। শ্রীলঙ্কা সফর থেকে তিনি অস্ট্রেলিয়া দলের হয়ে নিজের কেরিয়ার গড়ার ভালো মঞ্চ পাবেন। ভারতকে পাল্টা আক্রমণ করতেই কনস্টাসকে নেওয়া হয়েছে বলে মনে করেন শাস্ত্রী।
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ছাড়া বিশ্বের কোনও দেশ অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি টেস্ট সিরিজ জেতেনি। ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ১৯৮৪-৮৫, ১৯৮৮-৮৯ ও ১৯৯২-৯৩ মরশুমে। দক্ষিণ আফ্রিকা ২০০৮-০৯, ২০১২-১৩, ২০১৬-১৭ মরশুমে। সেই নজির স্পর্শের আশা জিইয়ে রাখতে মেলবোর্নে কোনওভাবেই হারা চলবে না ভারতের।
ভারতের পক্ষে ডাউন আন্ডারে সিরিজ জেতার হ্য়াটট্রিকের সম্ভাবনা দেখলেও শাস্ত্রী বলেন, স্পেশ্যাল এই কীর্তি গড়তে ভারতকে ভালো খেলতে হবে। অস্ট্রেলিয়া এই টেস্ট জিততে কড়া চ্যালেঞ্জ ছুড়বে। বিশেষ করে বোলাররা। যদিও অস্ট্রেলিয়াকে ব্যাটিং চিন্তায় রাখবে বলে উল্লেখ করেন শাস্ত্রী।
তিনি বলেন, ভারত সিরিজ জিততেই অস্ট্রেলিয়া সফরে এসেছে। আমিও যখন কোচ ছিলাম তখন একটাই মন্ত্র ছিল হার্ড ও ফেয়ার ক্রিকেট খেলে জেতা। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্রেফ খেলা নয়, জেতার জন্য রণকৌশল বের করতে হবে। কীভাবে ২০ উইকেট নিতে হবে সেই পরিকল্পনা ঠিক করতে হবে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনই সিরিজের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ভারত যে অ্যাগ্রেসিভ ক্রিকেটই উপহার দেবে সে বিষয়ে নিশ্চিত শাস্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications