AUS vs IND: হর্ষিত নন, অ্যাডিলেডে খেলানো হোক আকাশ দীপকে, কারণ দেখিয়ে পরামর্শ শাস্ত্রীর

AUS vs IND: কাল থেকে শুরু অ্যাডিলেড টেস্ট। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে থাকা অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করে দিয়েছে। ভারতীয় একাদশ নিয়ে অবশ্য চর্চা অব্যাহত।

ভারত আজ একাদশ ঘোষণা নাও করতে পারে। বোলিং বিভাগে একটি পরিবর্তন আনার পক্ষে সওয়াল করেছেন রবি শাস্ত্রী।

AUS vs IND

শাস্ত্রীর কোচিংয়েই ভারত অস্ট্রেলিয়ায় টানা দুটি টেস্ট সিরিজ জিতেছিল। গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতীয় দলে আকাশ দীপকে দেখতে চাইছেন শাস্ত্রী। হর্ষিত রানাকে বসিয়ে কেন আকাশ দীপকে খেলালে ভারত লাভবান হবে, তার কারণও স্পষ্ট করেছেন।

আকাশ দীপ বা হর্ষিতের কেউই দিন-রাতের টেস্ট খেলেননি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ৪৬ ওভারের প্রস্তুতি ম্যাচে হর্ষিত ৬ ওভারে ৪৪ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, আকাশ দীপ ১০ ওভারে ৫৮ রান দিয়ে ২টি উইকেট নেন।

আকাশ দীপ ওই ম্যাচের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে তিনে নামা জেডেন গুডউইনকে আউট করেছিলেন। গুডউইন কট বিহাইন্ড হন। এরপর শতরানকারী স্যাম কনস্টাসের উইকেটটিও তুলে নিয়েছিলেন। রানা বেশি উইকেট পেলেও শাস্ত্রীর বাজি কিন্তু বাংলার পেসার।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া সাতটি দিন-রাতের টেস্ট খেলেছে। জিতেছে প্রতিটিতেই। উইকেটে ঘাসও রয়েছে। লাল বলের তুলনায় গোলাপি বল বেশি সিম করে। সেই বিষয়টিকে মাথায় রেখেই ভারতীয় একাদশে আকাশকে চাইছেন শাস্ত্রী।

আইসিসি রিভিউ অনুষ্ঠানে রবি শাস্ত্রী বলেন, মনে রাখতে হবে এটি গোলাপি বলের টেস্ট। হর্ষিত আগের টেস্টে ভালো বল করেছেন। তবে গোলাপি বলে কড়া পালিশ থাকে, লাল বলের তুলনায় শক্তও বেশি, সিম ও স্যুইংও বেশি হয়। সে কারণেই আকাশ দীপকে খেলানো উচিত।

পারথ টেস্টে অভিষেক হয়েছিল হর্ষিত রানার। তিনি প্রথম ইনিংসে ৪৮ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট পান। শাস্ত্রীর কথায়, ভারত ম্যাচের দিন মাঠে গিয়ে কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবে অতিরিক্ত পেস ও বাউন্স কীভাবে কাজে লাগাবে। তবে আমি আকাশকে নিয়েই ১২ জনের দল গড়তাম। একাদশ বাছাইয়ের ক্ষেত্রেও তাঁর দিকে নজর রাখতাম।

ভারতীয় একাদশে বড়সড় রদবদলের সম্ভাবনা নেই। রোহিত শর্মা ও শুভমান গিল দলে ফিরছেন। বাদ পড়বেন দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেল। ওয়াশিংটন সুন্দরকেই খেলানো হবে বলে খবর। জায়গা ধরে রাখবেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সঙ্গে তৃতীয় বিশেষজ্ঞ পেসার কে হবেন সেটাই দেখার। হর্ষিতই এগিয়ে। তবে গোলাপি বলে আকাশের বোলিংও নজর কেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+