AUS vs IND: রোহিত দ্রুত অবসর নেবেন! কোহলি খেলবেন কতদিন? বিরাট আপডেট দিলেন শাস্ত্রী
মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি-রোহিত শর্মা। ভারতীয় দলের দুই মহারথী ফের একবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে শুধুই হতাশা উপহার দিলেন। রোহিত ফিরলেন ৯ রানে। কোহলির সংগ্রহ ৫। দুই তারকার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। রোহিত-বিরাটের অবসর নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
রোহিত এবং বিরাট উভয়েই ব্যাট হাতে ব্যর্থ হলেও প্রাক্তন কোচের কিন্তু দুই ক্রিকেটারকে নিয়ে ভিন্ন অভিমত। শাস্ত্রী রোহিতের দ্রুত অবসরের পক্ষে হলেও বিরাটের ব্যতিক্রমী শাস্ত্রী। কোহলিকে এখনও খেলায় দেখতে চান তিনি। এমনকি আরও কিছুদিন যে কোহলিকে টেস্ট খেলতে দেখা যাবে সে বিষয়ে আশা প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।

রোহিত প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন হেডস্যার বলেন, রোহিত হয়তো এই সিরিজের পরই অবসর নেবে। ওর ফুটওয়ার্ক দেখুন। তবে বয়সটা হয়তো ফ্যাক্টর নয়। কিন্তু যে পরিস্থিতিতে খেলতে হচ্ছে সেটা ওর পক্ষে যাচ্ছে না।
খারাপ সময় যেন কিছুতেই কাটছে না রোহিত শর্মার। নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে এসেও রানের দেখা নেই রোহিতের ব্যাট থেকে। অ্যাডিলেড, ব্রিসবেনের পর এবার মেলবোর্নেও তিনি ব্যর্থ। ফের ফ্লপ রোহিত। ব্যাটিং অর্ডারে বদল ঘটিয়েও রান পেলেন না রোহিত।
পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩ ও ৬ রান। গাব্বায় ১০ রান করেছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। এবার মেলবোর্নে প্রথম ইনিংসে আউট হলেন ৩ রানে। এবার দ্বিতীয় ইনিংসে করলেন ৯ রান।
এদিকে সোমবার বিরাট আউট হলেন ৫ রানে। যদিও কিং কোহলিকে নিয়ে শাস্ত্রী বক্তব্য ভিন্নধর্মী। তাঁর কথায়, আমার যা মনে হয়, বিরাট কোহলি আরও ২ থেকে ৩ বছর খেলতে পারেন। চলতি সিরিজে ও সেভাবে পারফরম্যান্স করতে পারেনি। তবে খুব খারাপ খেলেছে সেটাও বলা যায় না। আমি যদি খুব ভুল না হই, বিরাট এখনই অবসর নেবে না।
ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরই আলোচনায় একটাই নাম, বিরাট কোহলি। তিনি কেমন খেলবেন, সেদিকেই ছিল সবরা নজর। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি প্রত্যাশার পারদ বৃদ্ধি করেছিলেন বিরাট কোহলি। মেলবোর্ন টেস্টে জিততে বা অন্তত ড্র করতে হলে দুই মহারথীকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলেই মনে করছেন নেটিজেনরা।












Click it and Unblock the Notifications