AUS vs IND: অ্যাডিলেডে ম্যাচের আগে দ্রাবিড়ের মুখে গাব্বার স্মৃতি, পন্থকে নিয়ে কী বললেন বিশ্বকাপজয়ী কোচ?
আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্ট। লাল নয়, এই ম্যাচ হবে পিঙ্ক বলের। প্রায় দুই বছরের বেশি সময় পর আবার পিঙ্ক বলে ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে ঋষভ পন্থের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। তিন বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির জয়ের নায়ক ছিলেন পন্থ। অ্যাডিলেড টেস্ট শুরুর আগে সেই কথাই তুলে ধরেছেন দ্য ওয়াল।
স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে রাহুল দ্রাবিড় বলেছেন, আমার মনে হয় তিন বছঝর আগে গাব্বায় পন্থ অসাধারাণ পারফরম্যান্স করেছিলেন, সেই পিচে ৮৯ রান করা শেষ দিনে করা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু সেটাই করে দেখিয়ে পন্থ প্রমাণ করেছিলেন তি্নি কত বড় মাপের ব্যাটার।

যদিও চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি পন্থ। কিন্তু সিরিজে এখনও চার ম্যাচ বাকি আছে। ফলে আগামী ম্যাচ গুলিতে পন্থের ব্যাট থেকে রয়েছে বিরাট প্রত্যাশা। সামনেই গোলাপি বলের ম্যাচে কঠিন পরীক্ষা রয়েছে পন্থের।
আইপিএল নিলামে রেকর্ড দাম বিক্রি হয়েছেন ঋষভ পন্থ। সদ্য সমাপ্ত আইপিএল নিলামে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। তাঁকে দলে নেওয়ার জন্য ২৭ কোটি টাকা খরচ করে ইতিহাস সৃষ্টি করেছে লখনউ দল।
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ছিলেন না রোহিত। পারথে বুমরাহর নেতৃত্বে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ, পারথে প্রথম টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত। ২০২২ সালে ভারত বেঙ্গালুরুতে ঘরের মাঠে শেষ গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলেছিল
AUS vs IND: ভারতীয় দলের অনুশীলনে সমর্থকদের অতিরিক্ত ভিড়, কঠোর সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট
আগামী চারটি ম্যাচের মধ্যে ভারত চারতেই জয় পেলে অর্থাৎ সিরিজের ফলাফল হবে ৫-০।সেক্ষেত্রে কোনো রকম জটিলতা ছাড়াই ভারতীয় দল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। একইসঙ্গে ভারতীয় দল যদি ৪-০ বা ৩-০ ফলেও যেতে সে ক্ষেত্রে ভারতীয় দল সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে যাবে।












Click it and Unblock the Notifications