AUS vs IND: অশ্বিন অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, রোহিত কখন জানতে পারেন?

AUS vs IND: ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিরাট ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

এদিন ম্যাচের পর রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে অশ্বিন জানিয়ে দিলেন, ভারতীয় দলের সঙ্গে এটিই তাঁর শেষ দিন।

AUS vs IND

টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হিসেবেই অবসর নিলেন অশ্বিন। তিনি ১০৬টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন, গড় ২৪। টেস্টে ভারতের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী অনিল কুম্বলে। তিনি ১৩২টি টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন।

আজ বৃষ্টিতে খেলা যখন বন্ধ ছিল তখন দেখা যায় দীর্ঘক্ষণ অশ্বিন কথা বলছেন বিরাট কোহলির সঙ্গে। এরপরই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন। রোহিত পরে বলেন, তিনি পারথেই শুনেছিলেন অশ্বিনের সিদ্ধান্ত সম্পর্কে। তবে গোলাপি বলের টেস্ট খেলার জন্য অনুরোধ করেন।

চলতি সিরিজে তিনটি টেস্টের মধ্যে অশ্বিন শুধু অ্যাডিলেডেই খেলেছেন। দিন-রাতের টেস্টই দেশের হয়ে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট হয়ে রইল। অশ্বিনকে ব্রিসবেনে বিদায়ী টেস্ট কেন খেলাল না ভারত? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, সবদিক বিবেচনা করে ব্যাটিং গভীরতা বাড়াতেই এই ম্যাচে জাদেজাকে খেলানো হলো।

অশ্বিন আজ বলেন, ভারতীয় দলের হয়ে সব ফরম্যাটে এটিই আমার শেষ দিন। এখনও আমার মধ্যে ক্রিকেট পুরোপুরি ফুরিয়ে যায়নি। তবে যা অবশিষ্ট রয়েছে তা ক্লাব পর্যায়ে মেলে ধরতে চাই। রোহিত-সহ সতীর্থদের সঙ্গে অনেক স্মৃতি রইল। অনেক মজা করেছি। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজই শেষ দিন।

বিসিসিআইয়ের পাশাপাশি কোচ, সতীর্থদের ধন্যবাদ জানান রোহিত। অশ্বিন বলেন, আমার বলে স্লিপে ক্যাচ ধরেছেন রোহিত, বিরাট, অজিঙ্ক, পূজারা- তাঁদেরও ধন্যবাদ। অস্ট্রেলিয়াকে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে অশ্বিন বলেন, ওদের বিরুদ্ধে খেলা বরাবরই উপভোগ করেছি। আবেগঘন মুহূর্তে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি অশ্বিন। রোহিতের সঙ্গে আলিঙ্গন সেরেই বেরিয়ে যান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজে অশ্বিন মাত্র ৯টি উইকেট পেয়েছিলেন। গড় ছিল ৪১.২২। টেস্টে মুথাইয়া মুরলীধরনের সঙ্গে অশ্বিন টেস্টে রেকর্ড সংখ্যক ১১ বার সিরিজ সেরা হয়েছেন। অশ্বিন টেস্টে ৩৫০৩ রান করেছেন। ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে।

১১৬টি ওডিআইয়ে অশ্বিন ১৫৬টি উইকেট নিয়েছেন। ৬৫টি টি২০ আন্তর্জাতিকে তাঁর ৭২টি উইকেট রয়েছে। ওডিআইয়ে একটি হাফ সেঞ্চুরি রয়েছে। রোহিত অবশ্য নিজের ফর্মে উদ্বিগ্ন নন। রান আসছে না। তবে বাকি সব কিছুই ঠিক আছে বলে দাবি রোহিতের। ফলে বুঝিয়ে দিলেন, এখনই অশ্বিনের মতো অবসর নিচ্ছেন না তিনি। অশ্বিন কালই দেশে ফিরছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+