AUS vs IND: রোহিত ও গিল ফিরলে অ্যাডিলেড টেস্টে কেমন হবে ভারতের একাদশ? পূজারার পছন্দে বাইরে কারা?

AUS vs IND: অ্যাডিলেড টেস্টে রোহিত শর্মা দলে ফিরছেন। আঙুলের চোট সারিয়ে খেলার জন্য ফিট হয়ে যেতে পারেন শুভমান গিল।

এই পরিস্থিতিতে পারথ টেস্টের উইনিং কম্বিনেশনে জোড়া পরিবর্তন আনতে হবে ভারতকে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় অ্যাডিলেডে সফল রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো উচিত কিনা, তা নিয়েও চর্চা রয়েছে।

AUS vs IND

চেতেশ্বর পূজারা ইএসএপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, ভারতের ওপেনিং জুটিতে বদল না করাই উচিত। যদি একান্তই করতে হয় তাহলে তিনের নীচে যেন না পাঠানো হয় লোকেশ রাহুলকে। উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিতের ওপেন করার কথা।

পূজারা বলেন, ব্যাটিং অর্ডারে পরিবর্তন না এনে যশস্বী ও রাহুলকে দিয়ে ওপেন করানো যেতে পারে। তিনে নামতে পারেন রোহিত শর্মা। শুভমান গিল পাঁচে ব্য়াট করতে পারেন। তবে রোহিত ওপেন করতে চাইলে রাহুলকে তিনে নামানো হোক। রাহুলের খেলার ধরনের সঙ্গে টপ অর্ডারই যে উপযোগী, তেমনটাই দাবি পূজারার।

রোহিত ও গিল দুজনেই খেললে বাদ পড়বেন দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেল। গিল না খেললে জুরেল থাকবেন। পূজারা বলেন, গিলের পক্ষে আদর্শ জায়গায় হলো পাঁচ নম্বর। ভারত দ্রুত উইকেট হারালে তিনি নতুন বলে পরিস্থিতি সামাল দিতে পারবেন। ২৫-৩০ ওভার পর নামলে নিজের স্বাভাবিক খেলা অব্যাহত রেখে শট খেলতে পারবেন।

পূজারার মতে, যদি গিল দ্রুত তিনটি উইকেট পড়ার পর নামেন তাহলে পুরানো বলে খেলার জন্য পন্থকে রাখা যেতে পারে। ফলে আমি বল শক্ত ও নতুন থাকা অবস্থাতেই গিল নামলে ভালো হয়। উল্লেখ্য, তেমনটা হলে পন্থকে ব্যাটিং অর্ডারে নেমে যেতে হবে ছয়ে।

অলরাউন্ডারদের মধ্যে নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরকেই খেলানোর পক্ষে সওয়াল করলেন পূজারা। বোলিং কম্বিনেশনে কোনও পরিবর্তন আনার পক্ষপাতী তিনি নন। পূজারার কথায়, পারথে এই বোলিং বিভাগ জিতিয়েছে। বুমরাহ ভালো বল করেছেন। সিরাজও খুব ভালো। দেশের হয়ে খেলতে নেমে হর্ষিতও ভালো বোলিং করে সাপোর্ট দিয়েছেন।

অস্ট্রেলিয়ার পিচ থেকে বাউন্স আদায় করা যায়। সেটা জেনেও হর্ষিত যেভাবে সঠিক জায়গায় বল ফেলেছেন, গুড লেংথে টানা বল করেছেন, তাতে তাঁর বোলিংয়ে মুগ্ধ পূজারা। এই তিন পেসারের সঙ্গে নীতীশ থাকলেই যথেষ্ট বলে মনে করছেন তিনি।

পূজারা আরও বলেন, ওয়াশিংটন সুন্দর প্রথম দিকে হয়তো সেরা ছন্দে বল করতে পারছিলেন না। তবে পরে উইকেট পেয়েছেন। আমার মতে তাঁকেই খেলানো উচিত অ্যাডিলেডে। সুন্দর ভালো ব্যাটিং করতে পারেন। সে কারণেই তাঁকে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে ভারতের উইকেট দ্রুত পড়লে সুন্দর ব্যাট হাতে অবদান রাখতে পারবেন। লোয়ার মিডল অর্ডারের তরফে ভালো ব্যাটিং দরকার হলে সেক্ষেত্রে সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+