AUS vs IND: কেন দ্রুত হাসপাতালে যেতে হল বুমরাহকে? অধিনায়ককে নিয়ে আপডেট দিলেন প্রসিদ্ধ

সিডনিতে দ্বিতীয় দিনে চর্চায় জসপ্রীত বুমরাহের চোট। লাঞ্চের বিরতির পরই মাঠ ছাড়তে দেখা গিয়েছিল অধিনায়ক জসপ্রীত বুমরাহকে। এখানেই শেষ আতঙ্ক বাড়িয়ে চলে যান সিডনির স্থানীয় হাসপাতালে। জানা গিয়েছে স্ক্যান করতে গিয়েছেন বুমরাহ। এরপর ভারতীয় শিবিরে ফিরেও আসেন বুমরাহ। দিনের খেলা শেষে বুমরাহের অবস্থা নিয়ে মুখ খুললেন সতীর্থ প্রসিদ্ধ কৃষ্ণ।

মধ্যাহৃভোজের বিরতি থেকে ফিরে এসে ১ ওভার বোলিংও করেন বুমরাহ। তারপর সবাইকে অবাক করে দিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে দেখা গেল ভারত অধিনায়ককে। স্বাভাবিকভাবে হেঁটেই একটি গাড়িতে চেপে স্টেডিয়াম থেকে হাসপাতালে যান ভারত অধিনায়ক। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন অভিমন্যু ঈশ্বরণ।

কী হয়েছিল বুমরাহের, এই প্রসঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণ বলেন, বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসকমণ্ডলী তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। বুমরাহকে নিয়ে দলের পক্ষ থেকে খুব দ্রুতই সরকারিভাবে বিবৃতি দেওয়া হবে।

বুমরাহ এই ম্যাচে আর খেলতে পারবেন না কিনা সেটা নিয়ে জল্পনা চলছে। কারণ বুমরাহ খেলতে না পারলে ভারতের বিরাট ক্ষতি। তিনি ভারতীয় দলের বোলিং বিভাগের কাণ্ডরী। বুমরাহ না থাকায় বর্তমানে ভারতীয় দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। জয়ও এনে দিয়েছিলেন।

উল্লেখ্য শনিবার মাত্র ৭ ওভার বল করেছেন বুমরাহ। ফলে দিনের শুরু থেকেই তাঁর যে সমস্যা হচ্ছিল তা স্পষ্ট। লাঞ্চের পর ১ ওভার বল করে কোহলির সঙ্গে আলোচনা করে মাঠ থেকে বেরিয়ে যান বুমরাহ।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বুমরাহকে। শামি না থাকায় বুমরাহই একমাত্র অভিজ্ঞ পেসার। ফলে অনেক বেশি চাপ নিতে হয়েছে হয়েছে। পারথে ৩২, অ্যাডিলেড ২৪, ব্রিসবেনে ৩৪, মেলবোর্নে ৫৩.২, সিডনিতে ১০ ওভার বল করেছেন বুমরাহ। সব মিলিয়ে চলতি সিরিজে বল করেছেন ১৫৩ ওভার। এরপর অনুশীলনে বোলিং আছে। এত ধকল নেওয়ার প্রভাবই পড়ল সিডনিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+