Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: সিডনিতে একদিনে ১৫ উইকেট! ভারতের পিচ নিয়ে সমালোচকদের একহাত সানির

AUS vs IND: সিডনি টেস্টের দুই দিনেই পড়ে গিয়েছে ২৬ উইকেট। তার মধ্যে আজ দ্বিতীয় দিনেই ১৫টি উইকেট তুলে নিয়েছেন বোলাররা। ২৬টির মধ্যে ২৫টিই নিয়েছেন পেসাররা।

টেস্টের যা পরিস্থিতি, তাতে তৃতীয় দিনেই খেলা শেষ হয়ে যেতে পারে। খুব বেশি হলে চতুর্থ দিন প্রথম সেশনে। তবে কালই যবনিকা পতনের সম্ভাবনা বেশি।

AUS vs IND

ভারতের পিচ নিয়ে যাঁরা সমালোচনা করেন সিডনির উদাহরণ টেনে এবার তাঁদের একহাত নিলেন সুনীল গাভাসকর। এবিসি গ্র্যান্ডস্ট্য়ান্ড রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি ভারতে একদিনে ১৫ উইকেট পড়ত তখনই সকলে সমালোচনায় সরব হতেন। কিন্তু আমরা অভিযোগ করি না।

গাভাসকর আরও বলেন, গ্লেন ম্য়াকগ্রা যেখানে বলছেন সিডনির পিচে আগে এত ঘাস দেখেননি, কেউ কি শুনেছেন পিচ নিয়ে ভারতীয় ক্রিকেটাররা কান্নাকাটি করেছেন? আমরা যখন খেলি তখন পরিস্থিতি যতই কঠিন হোক লড়াই চালাই। যদি হেরে যাই সেই হার মেনে নিই।

গাভাসকরের কথায়, বিদেশের মাটিতে সেই দেশকে হারানো সব সময়ই কঠিন। আমিও গতকাল পিচ দেখে বলেছিলাম গরু চরার মতো পরিস্থিতি। মোটেই এটি আদর্শ টেস্ট উইকেট নয়। কারণ, টেস্ট চার-পাঁচদিন চলবে সেটাই প্রত্যাশিত।

কাল বৃষ্টিতে খেলা ব্যাহত না হলে সিডনি টেস্ট চতুর্থ দিনে গড়াবে না বলে উপলব্ধি গাভাসকরের। তিনি বলেন, ভারতে স্পিন পিচ হলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্রাক্তনরা অনেক কথা বলে থাকেন। গাভাসকরের কথায়, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রাক্তনরা ভারতীয় পিচ ও কন্ডিশন নিয়ে অনেক কথা বলেন। কিন্তু আমরা পিচ নিয়ে কান্নাকাটি করি না, বারবার অভিযোগ করি না।

ভারত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারালেও এখনও এই টেস্ট থেকে হারিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি বলেন, কিছু জায়গায় খেলা কঠিন হয়ে যাচ্ছে। বল নেমে যাচ্ছে হঠাৎ করে, তবু ম্যাচে থাকার জন্য যথেষ্ট বাউন্স আছে। ব্যাটের কানায় লেগে তা ক্যাচ হওয়ার মতো বাউন্স আছে। সেই সুযোগ কাজে লাগাতে চান ভারতীয় বোলাররা।

কত রানের টার্গেট যথেষ্ট হবে তা নিশ্চিতভাবে বলতে পারেননি ভারতীয় পেসার। প্রসিদ্ধ বলেন, নির্দিষ্ট কোনও সংখ্যা মাথায় রাখছি না। তবে যত বেশি রান তোলা যায় ততই ভালো। টার্গেট যা-ই হোক, তার কমে অস্ট্রেলিয়াকে থামিয়ে দিতে পারব। অ্যানালিস্টের থেকে প্রসিদ্ধরা বুঝে নিতে চাইছেন, কোথায় বল ফেললে বাজিমাত সম্ভব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+