AUS vs IND: প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পণ্ড, দ্বিতীয় দিনে কীভাবে হবে ম্যাচ? জানুন বিস্তারিত
আশঙ্কাই সত্যি হল, বৃষ্টির জন্য প্রথম দিনে ভেস্তে গেল ভারত এবং অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের মধ্যে পিঙ্ক বলের প্রস্তুতি ম্যাচ। শনিবার সকাল থেকেই ক্যানবেরায় বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির জন্য এক বল খেলা হওয়া দূরের কথা, টস পর্যন্ত হল না। ফলে পিঙ্ক বলের প্রস্তুতি ম্যাচের গুরুত্বপূর্ণ একদিন নষ্ট হল ভারতীয় দলের জন্য।
শনিবার ক্যানবেরায় সারাদিন বৃষ্টির পূর্বাভাস ছিল, ফলে দিনের শুরু থেকেই ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়। আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে অস্ট্রেলিয়ার সময় অনুসারে সন্ধ্যা ৬টার পর মাঠ পরিদর্শনের পর দিনের মতো খেলা পণ্ড হওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়। দ্বিতীয় দিনে অর্থ্যাত রবিবার খেলার হওয়ার পুরোপুরি সম্ভবনা আছে। ফলে দ্বিতীয় দিনে ম্যাচ হবে।

কিন্তু সন্ধ্যার সময়ও আবহাওয়ার কোনও উন্নতি হয়নি, ফলে দিনের মতো খেলা পণ্ড হয়ে যায়। নির্ধারিত সময়েই মাঠে চলে আসে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের ক্রিকেটাররা। অজি প্রধানমন্ত্রী দুই দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন, এমনকি ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনেকটা সময় কাটান।
AUS vs IND: প্রস্তুতি ম্যাচের শুরুতেই ভিলেন বৃষ্টি! পিঙ্ক বল নিয়েই মাঠে উপস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
নিজের বক্তব্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ অবশ্য অ্যাশেজ সিরিজের থেকেও বর্ডার-গাভাসকর ট্রফিকে এগিয়ে রাখেন। রাষ্ট্রপ্রধান হলেও অ্যান্টনি অ্যালবানিজ কিন্তু ক্রিকেটের সব খোঁজ খবর রাখেন, তাঁর বক্তব্যে উঠে এসেছে আইপিএল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ।
ভারতীয় দলের কাছে এই পিঙ্ক বলের প্রস্তুতি ম্য়াচ অতন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী ম্যাচ এই বলেই হবে। শেষবার অজিদের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে হো হারা হারতে হয়েছিল ভারতকে। ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন রোহিত শর্মা। কারণ নিউজিল্যান্ড সিরিজের পর আর ম্যাচ খেলেননি রোহিত। তাঁর জন্যও অতন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ।












Click it and Unblock the Notifications