Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: নজরে পিচ, সিডনিতে গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার পোশাকে বিরাট পরিবর্তন

AUS vs IND: শুক্রবার থেকে সিডনিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। প্রথা মেনে এবারও নিউ ইয়ার টেস্টে থাকছে গোলাপির আধিপত্য।

অ্যাডিলেডে হয়েছে দিন-রাতের টেস্ট। কিন্তু সিডনিতে গোলাপি বলে নয়, টেস্ট হবে লাল বলেই। ২০০৯ সাল থেকে গোলাপি টেস্ট হয়ে আসছে সিডনিতে।

AUS vs IND

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে ব্যাগি গ্রিন। তবে ব্যাগি গ্রিন নয়, সিডনিতে গোলাপি টেস্টে গোলাপি রংয়ের টুপি পরেই নামেন ক্রিকেটাররা। জার্সির লোগো, প্লেয়ারের নাম, নম্বরও লেখা থাকে গোলাপি রঙে। আজ গ্লেন ম্যাকগ্রার উপস্থিতিতে সেই সাদা-গোলাপি জার্সির আনুষ্ঠানিক উন্মোচনও হয়ে গেল।

২০০৮ সালে ম্যাকগ্রার স্ত্রী জেন প্রয়াত হন। ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এই রোগাক্রান্তদের আর্থিক সাহায্যের লক্ষ্যে তহবিল গড়তে ২০০৫ সালে জেনকে নিয়েই গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশন গড়েন। জেনের মৃত্যুর পর থেকে শুরু হয় গোলাপি টেস্ট। এবার সপ্তদশ গোলাপি টেস্ট আয়োজিত হচ্ছে। ৫ জানুয়ারি প্রতিবারের মতো এবারও জেন ম্যাকগ্রা ডে পালিত হবে।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জার্সিতে যেমন থাকে গোলাপির ছোঁয়া, তেমনই স্টেডিয়ামের দর্শকাসন থেকে বিভিন্ন জায়গা সাজানো হয় গোলাপি রঙ দিয়েই। গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার ট্র্যাক রেকর্ডও দুর্দান্ত। ২০০৯ থেকে ২০২৪ অবধি সিডনিতে টেস্টে মাত্র ১টিতেই হেরেছে অজিরা।

২০১১ সালে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৮৩ রানে সিডনি টেস্টে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। তারপর থেকে ২০২৪ অবধি সাতটি টেস্টে জিতেছে অস্ট্রেলিয়া। ড্র হয়েছে ৬টি টেস্ট। সিডনিতে প্রথম গোলাপি টেস্ট হয়েছিল ২০০৯ সালে। যাতে দক্ষিণ আফ্রিকাকে ১০৩ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

২০১২ সালে ভারতকে ইনিংস ও ৬৮ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ড্র হয়েছিল। ফলে ২০১২ সালের পর ভারত সিডনি টেস্টে হারেনি।

সিডনিতে ব্যাটাররা যেমন সাফল্য পান, তেমনই পিচ থেকে ফায়দা আদায় করে নেন স্পিনাররাও। জোরে বোলাররাও প্রথম দিকে ভালোই দাপট দেখান। এবারেও সেই ধারাই বজায় থাকার সম্ভাবনা। সিডনিতে ভালোই গরম রয়েছে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের কিউরেটর অ্যাডাম লুইস জানিয়েছেন, পিচের কভার সরিয়ে কিছুটা ঘাস ছাঁটা হয়েছে। এরপর রোলিং চলেছে। গরম থাকায় পিচে জলও দিতে হচ্ছে। কাল হেভি রোলার চালিয়ে টেস্টের জন্য পিচ প্রস্তুতি সেরে ফেলার কথা জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+