AUS vs IND: রোহিতকে আউট করে নয়া রেকর্ড কামিন্সের, ভারত অধিনায়ককে নিয়ে সমালোচনার ঝড়

ব্যাট হাতে রান পাচ্ছেন না রোহিত শর্মা। মাঠের সঙ্গে বদল হল রোহিতের ব্যাটিং অর্ডারও। কিন্তু মেলবোর্নের প্রথম ইনিংসেও রান পেলেন না রোহিত। ফের প্যাট কামিন্সের বলেই আউট হলেন হিটম্যান। রোহিতকে আউট করে নতুন রেকর্ড সৃষ্টি করলেন অজি অধিনায়ক কামিন্স।

শুক্রবার মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরে গেলেন রোহিত। এই নিয়ে টেস্টে সপ্তমবার কামিন্সের বলে আউট হলেন রোহিত। নিজে ক্যাপ্টেন হওয়ার পর প্রতিপক্ষ অধিনায়ক রোহিতকেক ৫ বার সাজঘরে ফিরিয়েছেন কামিন্স। নিজে অধিনায়ক হয়ে টেস্টে একই প্রতিপক্ষ দলনেতাকে আউট করার তালিকায় ১ নম্বরে উঠে এলেন কামিন্স।

শুক্রবার ঐতিহ্যশালী এমসিজিতে রোহিতকে আউট করে একটি নতুন মাইলফলক সৃষ্টি করলেন কামিন্স। একইসঙ্গে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিচি বেনো এবং পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের নজির স্পর্শ করলেন কামিন্স। রিচি রেনো ইংল্যান্ডের অধিনায়ক টেড ডেক্সারকে আউট করেছিলেন পাঁচ বার অন্যদিকে ভারত অধিনায়ক সুনীল গাভাসকরকে টেস্টে ৫বার আউট করেছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন ইমরান খান। এবার সেই তালিকায় জায়াগা করে নিলেন কামিন্সও।

রোহিত শর্মা ব্যাট হাতে ব্যর্থ হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। রোহিতের পদত্যাগের দাবি উঠেছে। এমনকি শুধু ব্যাটার রোহিত নন একইসঙ্গে অধিনায়ক রোহিতের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তনরা।

রবি শাস্ত্রী বলেছেন,'‌বুমরাহকে নিয়ে ওভার শুরু করানো উচিত ছিল। সেখানে সিরাজকে দিয়ে বোলিংয়ের সূচনা করা হল। সিরাজের এখন আত্মবিশ্বাস এখন তলানিতে। ফলে ওকে খেলা এখন সহজ। স্টার্ক যখন ব্যাট করতে এল তখন লং অফ ও লং অনে ফিল্ডার রাখা হল। এক জনকে সামনে রেখে ওকে চাপে ফেলা যেত।

সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, রোহিত এখন ফর্মে নেই। যেহেতু রোহিত বড় নাম তাঁকে সুবিধা দিতে ওপেনিংয়ে ফেরানো হয়েছে। যাতে রান করতে পারে। সেটা নিয়ে আমার কোনও বলার কিছু নেই। আমার মতে শেষ কয়েকটি ম্যাচে ওপেনিংয়ে সবচেয়ে ধারাবাহিক কেএল রাহুলের ব্যাটিং পজিশন বদল প্রয়োজন ছিল না। একটা বড় নামের জন্য এমন সিদ্ধান্ত আমার অন্তত ঠিক মনে হয়নি।

উল্লেখ্য, পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩ ও ৬ রান। গাব্বায় ১০ রান করেছিলেন প্রথম ইনিংসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+