AUS vs IND: হ্যাজলউড ছিটকে যাওয়ায় বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত কামিন্স ও স্টার্ক, হেড মুখ খুলেন চোট-চর্চা নিয়ে

AUS vs IND: মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে পৌঁছতে গেল ভারত ও অস্ট্রেলিয়া দল। ২৬ ডিসেম্বর থেকে শুরু চলতি সিরিজের চতুর্থ টেস্ট।

সিরিজ আপাতত ১-১। মেলবোর্ন ও সিডনিতে ভারতকে হারাতে না পারলে শ্রীলঙ্কা সফরে একটি টেস্টে জিতলেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

AUS vs IND

জশ হ্যাজলউড কাফ স্ট্রেইনের কারণে ছিটকে গিয়েছেন চলতি সিরিজ থেকে। বারবার চোট পাওয়ায় হতাশ হ্যাজলউড শ্রীলঙ্কা সফরের আগে ফিট হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। মেলবোর্ন টেস্টে স্বাভাবিকভাবেই পরিবর্তন হচ্ছে অস্ট্রেলিয়ার একাদশে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিলেন, হ্যাজলউডের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত তাঁরা। মেলবোর্নে তাঁদের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে স্কট বোল্যান্ড, যিনি চলতি সিরিজে অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন।

ব্রিসবেনের গরমে বাইরে থেকে ক্লান্ত মনে হলেও স্টার্ক ও তিনি দুজনেই পুরোপুরিভাবে ফিট রয়েছেন বলে জানান কামিন্স। তাঁর কথায়, অ্য়াডিলেড টেস্টের পর দিন সাতেক বল করতে হয়নি। ফলে আমরা তরতাজা ও পুরোপুরিভাবে প্রস্তুত ছিলাম। সেই সঙ্গে বৃষ্টিতে খেলা বন্ধ থাকাতেও কিছুটা সুবিধা হয়েছে।

ট্রাভিস হেডের ফিটনেস নিয়েও সংশয় ছিল। জানা গিয়েছিল, কুঁচকির চোটে হেড মেলবোর্নে নাও খেলতে পারেন বলে চর্চা ছিল। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় সামান্য খোঁড়াচ্ছিলেন, পা টান করতেও দেখা গিয়েছিল। ভারত ব্যাট করার সময় ফিল্ডিং করতেও নামেননি।

হেড যা ফর্মে রয়েছেন তাতে তাঁর ছিটকে যাওয়া অজিদের দুশ্চিন্তা বাড়ানোর পক্ষেও যথেষ্ট। যদিও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে তিনি জানান, এটা গুরুতর কিছু নয়। টানা খেলছেন। ফলে সামান্য ব্যথা হয়েছিল। মেলবোর্ন টেস্টে পুরোপুরি ফিট হয়ে নামতে অসুবিধা হবে না।

টপ অর্ডারের ফর্মও অস্ট্রেলিয়ার চিন্তার কারণ। প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ নাথান ম্যাকসুইনি। এর ফলে স্যাম কনস্টাসকে বাকি টেস্টগুলির জন্য ডাকা হতে পারে বলে জল্পনা রয়েছে। প্যাট কামিন্সের স্ত্রী বেকি সন্তানসম্ভবা। ফলে শ্রীলঙ্কা সফরে কামিন্স যাবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+