AUS vs IND: বক্সিং ডে টেস্টের আগেই ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন হেড, অস্ট্রেলিয়া দলের প্রথম একাদশে কারা?

আগামীকাল থেকে এমসিজি শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। প্রত্যাশা মতোই টেস্ট ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দলের প্রথম একাদশ কেমন হবে তার একটা আভাস আগেই পাওয়া যাচ্ছিল, জল্পনা ছিল ট্রাভিস হেডের ফিটনেস নিয়ে বড়দিনের সকালেই হেড নিয়ে বিরাট আপডেট দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে দুরন্ত ছন্দে আছেন ট্রাভিস হেড, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিনি। ট্রাভিস হেডকে ভোগাচ্ছিল কুঁচকির চোট। কিন্তু সেই বক্সিং ডে টেস্টের আগে ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন হেড। ফলে ভারতের বিরুদ্ধে তাঁর মাঠে নামা নিয়ে কোনও সংশয় নেই। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে হেডের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক প্যাট কামিন্স।

অধিনায়ক প্যাট কামিন্স বুধবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, হেড পুরোপুরি ফিট এবং খেলার জন্য তৈরি। তাঁর চোট নিয়ে কোনও উদ্বেগ নেই। ফলে ট্রাভিস হেড আগামীকাল থেকে শুরু হওয়া ম্যাচে খেলবেন। এই সিরিজে হেড খুবই ভালো ব্যাটিং করেছেন, গুরুত্বপূর্ণ সময়ে দলের স্বার্থে রান করেছেন।

অস্ট্রেলিয়া দলে দুটি বদল ঘটেছ। নাথান ম্যাকসুইনি শেষ দুটি টেস্টের দল থেকে বাদ গিয়েছেনষ তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে বাকি টেস্টগুলির জন্য দলে সুযোগ দেওয়া হয়েছিল, চতুর্থ ম্যাচে তিনি সুযোগ পেয়েথছেন। ভারতের বিরুদ্ধে সিরিজেই অস্ট্রেলিয়া দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন নাথান ম্যাকসুইনি। কিন্তু তিনটি টেস্টে সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে তাঁকে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা।

অন্যদিকে চোট পাওয়ায় জশ হ্যাজলউডের পরিবর্তে এই ম্যাচে দলে এলেন স্কট বোল্যান্ড। এরআগে পিঙ্ক বল টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন স্কট বোল্যান্ড। মেলবোর্নে ফের প্রথম একাদশে সুযোগ পেলেন।

তিনটি ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। পারথে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও, অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। গাব্বায় তৃতীয় টেস্ট হারের মুখ থেকে ড্র করেছে ভারত। গাব্বায় টেস্ট ড্র করার পর ভারতীয় দলের মিশন এবার মেলবোর্ন।এদিকে গাব্বায় বৃষ্টিপাত হলেও মেলবোর্নে আবার প্রবল গরমের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস যা, তাতে আগামী ২৬ ডিসেম্বর থেকে পাঁচ দিন মেলবোর্নের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে

অস্ট্রেলিয়া দল- উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+