AUS vs IND: শুরু হয়ে গেল 'মাইন্ড গেম'! সিরিজ শুরুর আগেই পিচ নিয়ে ভারতকে সতর্কবার্তা প্যাট কামিন্সের
আগামী মাসে ভারতীয় সিনিয়র দল যাবে অস্ট্রেলিয়া সফরে সেখানে পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফি খেলবেন রোহিত বিরাটরা। গত দুটি সিরিজেই অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে ভারত। এবার ঘরের মাঠে বদলা নিতে মরিয়া অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগেই মাইন্ড গেম খেলা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
যে কোনও বড় সিরিজ বা টুর্নামেন্ট শুরুর অস্ট্রেলিয়া দল প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর রণকৌশল নেয়। বর্ডার গাভাসকর সিরিজ শুরুর আগে সেই একই পন্থা নিলেন অজিরা। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স পিচ নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন।

এরপাশাপাশি কামিন্স আরও বলেন, 'উইকেটে বল এবং ব্যাটের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।এই ধরেনের উইকেট হলে লড়াই তুল্যমূল্য হয়। আমি মনে করি গত বছর দিল্লি টেস্টে আমাদের জয় পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি।'
আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়ায় কারা থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। রোহিত-বিরাট সমৃদ্ধ মূল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ফলে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ থাকছে না। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পারথে সেই ম্যাচ হবে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুসারে, আগামী ২৮ অক্টোবর ভারতীয় দল ঘোষণা হতে পারে।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের জন্য ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দলের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, ২০১৮ সালে কেপ টাউনের সেই বিতর্কিত বল বিকৃতি কাণ্ডের পর থেকে অস্ট্রেলিয়ার নেতৃত্ব থেকে দূরে সরে যেতে হয় ডেভিড ওয়ার্নারকে। তিন সদস্যের কমিটি অবশেষে ওয়ার্নারের নিষেধাজ্ঞা তুলে নিল। দীর্ঘ ৬ বছর পর সেই নিষেধাজ্ঞা তুলে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। জানিয়ে দিল, নির্বাচিত হলে ওয়ার্নারের কোনও দলের নেতৃত্ব দেওয়ায় আর বাধা নেই।
কেপ টাউনে বিতর্কিত সেই টেস্টে অস্ট্রেলিয়া দলের সহ অধিনায়ক ছিলেন ওয়ার্নার। পরে স্মিথ অস্ট্রেলিয়াকে ফের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞা বহাল ছিল।












Click it and Unblock the Notifications