AUS vs IND: মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে দর্শক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড, ভাঙল ৮৭ বছরের পুরানো নজির
AUS vs IND: মেলবোর্নে ইতিহাস গড়ল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্টের পাঁচ দিনে হাজির হলেন বিপুল সংখ্যক দর্শক।
আর তার ফলে ভেঙে গুঁড়িয়ে গেল ৮৭ বছরের পুরানো নজির। সেবারও সাড়ে তিন লক্ষের বেশি দর্শক হাজির হয়েছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম সেশনে ৫১,৩৭১ জন খেলা দেখতে মাঠে এসেছেন। ফলে চলতি টেস্টে ৩ লক্ষ ৫০ হাজার ৭০০-র বেশি দর্শক ইতিমধ্যেই ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথের সাক্ষী থাকলেন মাঠে বসে। এরপরও বাকি সময়ে আজ আরও দর্শক হাজির থাকবেন।
১৯৩৭ সালে মেলবোর্ন টেস্টে ৫ দিনে হাজির ছিলেন ৩,৫০,৫৩৪ জন। সেই ৮৭ বছরের পুরানো নজির ভেঙে গেল আজ। উল্লেখ্য, ১৯৩৭ সালে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড খেলেছিল ডন ব্র্যাডম্য়ানের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ব্র্যাডম্য়ান দ্বিতীয় ইনিংসে সাতে নেমে ৩৭৫ বলে ২৭০ রান করেছিলেন।
৬ দিন ধরে চলা সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। ৯৭ রানে পাঁচ উইকেট পড়ার পর জুটি বাঁধেন জ্যাক ফিঙ্গলটন ও ব্র্যাডম্য়ান। অষ্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট পড়েছিল ৪৪৩ রানে। ফিঙ্গলটন করেছিলেন ৪২৮ বলে ১৩৬।
বক্সিং ডে-তে এবার ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ দেখতে হাজির ছিলেন ৮৭ হাজার ২৪২ জন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে উপস্থিত দর্শক-সংখ্যা ছিল যথাক্রমে ৮৫ হাজার ১৪৭, ৮৩ হাজার ৭৩ ও ৪৩ হাজার ৮৬৭। আজ প্রথম সেশনেই এসেছেন ৫১,৩৭১ জন। এমসিজি টেস্টে পঞ্চম দিনে চতুর্থ দিনের চেয়ে বেশি দর্শকের উপস্থিতিও নজিরবিহীন।
ভারতীয় দলের খেলা দেখতে মেলবোর্নে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০২২ সালে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে এমসিজিতে হাজির ছিলেন রেকর্ড সংখ্যক দর্শক (৯০,২৯৩ জন)। এমনকী সেই বিশ্বকাপেই ভারত-জিম্বাবোয়ে দ্বৈরথ মাঠে বসে দেখেন ৮২,৫০৭ জন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications