AUS vs IND: প্রথম টেস্টে ভারতীয় দলের বোলিংয়ে থাকবে বড় চমক! তারকা ব্যাটসম্যানই করতে পারেন বল
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে পারথে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্য নির্ভর করছে এই সিরিজের উপর। প্রবল চাপের মধ্যে থেকেই ডনে দেশে এসেছে ভারতীয় দল। টিম ইন্ডিয়া প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না। ভারতীয় এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বাতিল করে পারথের ওয়াকায় সিমুলেটেড ট্রেনিং ম্যাচ খেলছেন ভারতীয় দলের সদস্যরা।
এই সিমুলেটেড ট্রেনিং ম্যাচে ব্যাটাররা যেমন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তেমনই বোলাররা নিজেদের আরও বেশি প্রস্তুত করছেন। মহম্মদ শামি পরের দিকে অস্ট্রেলিয়া আসতে পারেন প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই। ফলে পারথ টেস্টে ভারতীয় পেস আক্রমণের বড় ভরসা জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। তবে স্পিন বোলিংয়ে অজিদের চমকে দিতে পারে ভারত।

রবিবার সিমুলেটেড ট্রেনিং ম্যাচের দ্বিতীয় দিনের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই। সেখানেঅ দেখা গিয়েছে কোচ গৌতম গম্ভীরকে ক্রিকেটারদের খেলার দিকে কড়া নজর রাখতে। শনিবার মূলত বোলারদের দিকে বাড়তি নজর ছিল থিঙ্ক ট্যাঙ্কের। পারথের পিচ মানেই অতিরিক্ত পেস ও বাউন্সে ভরা। ফলে চার পেসার নিয়ে খেলতে পারে ভারত। তবে অচেনা এক স্পিনারকে ম্যাচে বল করিয়ে চমক দিতে পারেন গম্ভীর।
যশস্বী জয়সওয়ালের কাজ মূলত ভারতীয় দলের হয়ে ওপেন করা এবং একটা শক্তিশালী সূচনা করা। কিন্তু আসন্ন বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর ভূমিকা বদল হতে পারে। ব্যাটিং করার পাশাপাশি তাঁকে স্পিন বোলিং করতে দেখা গেলেও অবাক হওয়ার থাকবে না। সিমুলেটেড ট্রেনিং ম্যাচের দ্বিতীয় দিনে দীর্ঘক্ষণ লেগ স্পিন করতে দেখা গিয়েছে যশস্বীকে।
এরআগে ঘরোয়া ক্রিকেটে বোলিং করেছেন যশস্বী, সেটাই গম্ভীর কাজে লাগাতে চাইছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। কারন চার পেসার নিয়ে খেললে একজন স্পিনারকে বসাতে হবে। পারথে লেগ স্পিনার নিয়ে খেললে ওয়াশিংটন সুন্দর অথবা জাদেজার মধ্যে একজনকে খেলাতে হবে। তবে একজন স্পিনারের উপর যাতে বাড়তি চাপ না পড়ে তার জন্য যশস্বীকে তৈরি রাখছেন গম্ভীর?
প্রথম টেস্টে রোহিতের খেলার সম্ভাবনা নেই। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভারতীয় 'এ' দলের সদস্য হিসেবে যাওয়া সাই সুদর্শন এবং দেবদত্ত পাড়িক্কলকে রেখে দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে দেবদত্তের নাম থাকলেও পরে সাই সুদর্শনের নাম যুক্ত হয়েছে এই তালিকায়।












Click it and Unblock the Notifications