AUS vs IND: ঝুকেগা নেহি! পুষ্পা স্টাইলে হাফ সেঞ্চুরি সেলিব্রেট নীতীশের, মেলবোর্নে ফলো অন বাঁচাল ভারত
AUS vs IND: মেলবোর্ন টেস্টে ফলো অন বাঁচাল ভারত। মূলত নীতীশ কুমার রেড্ডির দায়িত্বশীল অর্ধশতরানে ভর করেই। এদিনই টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পেলেন নীতীশ।
নিশ্চিতভাবেই তিনি চেষ্টা চালাবেন এই হাফ সেঞ্চুরিকে শতরানে নিয়ে যেতে। আটে নামা নীতীশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সুনীল গাভাসকর।

অস্ট্রেলিয়া সফরেই টেস্ট অভিষেক হয়েছে নীতীশের। বার তিনেক তিনি দলের হয়ে ইনিংসে সর্বাধিক রান করেছেন। কিন্তু কাঙ্ক্ষিত টেস্ট অর্ধশতরানটি আজকের আগে আসেনি। পারথ টেস্টে নীতীশ করেন ৪১ ও অপরাজিত ৩৮। অ্যাডিলেডে ২ ইনিংসেই ৪২। ব্রিসবেনে ১৬।
চতুর্থ টেস্টে ষষ্ঠ ইনিংসে নীতীশ আজ অর্ধশতরান পূর্ণ করলেন ৮১ বল খেলে, তার মধ্যে চারটি চার ও একটি ছয়। অর্ধশতরানে পৌঁছনোর পর ব্যাট তুলে অভিবাদন গ্রহণের ফাঁকে ব্যাট দিয়েই পুষ্পা স্টাইলের সেলিব্রেশনে অন্ধ্রের নীতীশ বার্তা দিলেন, ঝুকেগা নেহি!
Nitish Kumar reddy PUSHPA mannerism with bat 😭🔥#Pushpa2TheRule pic.twitter.com/15MhTJF39A
— Musugu Donga (@MusuguDhonga) December 28, 2024
ঋষভ পন্থ দায়িত্বজ্ঞানহীন শট খেলে দলকে বিপদে ফেলেছেন। রবীন্দ্র জাদেজাও রান পাননি। ভারতের ফলো অন বাঁচাতে পৌঁছতে হতো ২৭৫ রানে। জাদেজা আউট হলে ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ২২১। তখন থেকে দলের ইনিংস টেনে ফলো অন বাঁচানো নিশ্চিত করেন নীতীশ ও ওয়াশিংটন সুন্দর।
সুনীল গাভাসকর ধারাভাষ্য দিতে গিয়ে আগেই বলেছিলেন, ভারতের উচিত নীতীশকে আরও উপরে ব্যাট করতে পাঠানো। পরে সানি বলেন, নীতীশ আরও অনেক বড় ইনিংস খেলবেন। আজ প্রথম অর্ধশতরান পেলেন। পুষ্পা স্টাইলে সেলিব্রেটও করলেন। সবচেয়ে ভালো দিক, তিনি ম্যাচের পরিস্থিতি বুঝে খেলছেন। নিজের ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে না ভেবে দীর্ঘক্ষণ ব্যাটিংয়েই মনোনিবেশ করেছেন।
এরই মধ্যে অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকলেন সকলে। ৮১তম ওভারটি নতুন বলে শুরু করেন মিচেল স্টার্ক। এই ওভারের তৃতীয় বলটি ছিল লেগ সাইডে। ওয়াশিংটন সুন্দর সেটি খেলতে যান লেগের দিকেই। কিন্তু ব্যাটের উপরের দিকে লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে।
Smith: that was unexpected 😂 pic.twitter.com/g8LJCcf4J8
— s.v.saravana sundar (@saravana_s_v) December 28, 2024
লেগ সাইডের বল দ্বিতীয় স্লিপে ক্যাচ হয়ে যাচ্ছে তা অভাবনীয়! ঝাঁপিয়ে পড়েও ক্যাচটি তালুবন্দি করতে পারেননি স্টিভ স্মিথ। বল এভাবে তাঁর কাছে যাবে তা ছিল অপ্রত্যাশিত। তবে আরও একটি ক্য়াচ ফস্কালেন স্মিথ। সেই সময় সুন্দর ব্যাট করছিলেন ব্যক্তিগত ১৮ রানে। এই ক্যাচটি ধরতে পারলে অজিরা ভারতকে ফলো অন করানোর পরিস্থিতি জোরালো করতে পারতো। যদিও গাভাসকর গতকালই বলেছিলেন, ভারত ২৭৪ রানে থামলেও অজিরা ফলো অন করাবে না। শেষ অবধি ভারত নীতীশ-সুন্দরের জুটিতে ভর করেই ফলো অন বাঁচিয়ে ফেলেছে।












Click it and Unblock the Notifications