AUS vs IND: বোলিংয়ে খামতির কথা মেনে নিলেন, দিনের শেষে সিরাজ-আকাশদের পাশেই থাকছেন মরকেল
অ্যাডিলেডের পর গাব্বাতে ভারতীয় বোলারদের হতশ্রী পারফরম্যান্স অব্যাহত। জসপ্রীত বুমরাহকে বাদ দিলে আর কোনও ভারতীয় বোলার এই ম্যাচে এখনও পর্যন্ত সেভাবে দাগ কাটতেই পারেননি। বোলারদের দুর্বলতার সুযোগ নিয়ে গাব্বা টেস্টে প্রথম ইনিংসে বিরাট রান করার দিকেই এগোচ্ছে অস্ট্রেলিয়া। তবু দিনের শেষে সিরাজ- আকাশদীপদের পাশেই থাকছেন বোলিং কোচ মর্নি মরকেল।
দ্বিতীয় দিনে দুই অজি ব্যাটার ট্রাভিস হেড এবং স্টিভ স্মিখ শতরান করে ভারতকে চাপে রাখলেন। কোথায় ভুল হচ্ছে ভারতীয় বোলারদের, দুর্বলতার জায়গাও যে আছে সেটা দিনের শেষে সেটা জানাতে ভুল করলেন না মরকেল। দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে মরকেল বলেন, আপনারা যদি ৫০ থেকে ৮০ ওভারের মধ্যে দেখেন তা এই সময়টা আমরা ভালো বোলিং করতে পারছি না। অনেক রান খরচ করছি। ফলে আগামী দিন গুলোতে এই জায়গাতে আমাদের উন্নতি করতে হবে।

জাদেজার বোলিং নিয়েও কথা উঠতে শুরু করেছে। এই ম্যাচে ওয়াশিংটন এবং অশ্বিনকে না খেলিয়ে প্রথম একাদশে খেলানো হয়েছে। কিন্তু প্রত্যাশা অনুসারে বোলিং করতে পারেননি জাড্ডুও। এই প্রসঙ্গে মরকেল বলেছেন, জাদেজা এই ম্যাচে খেলার আগে খুব বেশি গেম টাইম পায়নি। তবে এর আগে টেস্ট ম্যাচে ও কেমন বোলিং করেছে সেটা সবাই জানে। আমরা একজন বাঁহাতি বিকল্প রাখতে চেয়েছিলাম বোলিংয়ে আর ওর ব্যাটিংয়ের হাতও ভালো। ও একজন বিশ্বমানের বোলার। তবে আজকের দিনটা ওর ভালো যায়নি।
ভারতীয় দলে বুমরাহকে সাহায্য করার মতো কেউ নেই। অ্যাডিলেডের পর গাব্বাতেও সেটা প্রমাণিত। কিন্তু মরকেল তা মানতে নারাজ। তঁার কথায়, বুমরাহ একজন বিশ্ব মানের বোলার। তবে আজকে আকাশ দীপ ভালো বোলিং করেছেন। চোট নিয়েও দিনের শেষে বোলিং করেছেন সিরাজ। আমার মনে সিরাজকে দোষ দিয়ে কোনও লাভ নেই।
ভারতীয় দলের ফিল্ডিং নেওয়া নিয়েও সমালোচনা হলে তা মানতে নারাজ মরকেল। তিনি জানিয়েছেন, উইকেটের চরিত্র দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications