AUS vs IND: গাব্বার উইকেটে থাকছে অতিরিক্ত বাউন্স, কেমন হবে পিচ? আভাস দিলেন কিউরেটর

অ্যাডিলেডে পরাজয়ের পর ভারতীয় দলের মিশন এবার ব্রিসবেন। আগামী ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১-১। বুধবারই অ্যাডিলেড থেকে ব্রিসবেন পৌঁছে গেল ভারত। অ্যাডিলেড থেকেই গাব্বা টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। বাকিটা ব্রিসবেনে গিয়ে সারবে ভারতীয় দল।

অ্যাডিলেডে দিন রাতের টেস্ট সমাপ্ত হয়েছিল তৃতীয় দিনের প্রথম সেশনেই। এবার ব্রিসেবেনেও টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে বাউন্স এবং গতির উইকেট। গাব্বার পিচ কিউরেটর কিন্তু এমনই আভাস দিয়েছেন। অর্থ্যাত প্যাট কামিন্স -স্টার্কদের সামলানো কিন্ত গাব্বাতেও কঠিন হতে চলেছে ভারতীয় দলের ব্যাটারদের জন্য।

শেষ বার অস্ট্রেলিয়া সফরে এই গাব্বাতেই দুরন্ত জয় পেয়েছিল ভারত এবং সিরিজও জিতে নেয়। এবার গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচ হচ্ছে। গতবার জানুয়ারিতে খেলা হলেও এবার কিন্তু ক্রিসমাসের আগেই এই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ফলে গাব্বার উইকেট কেমন হবে তা নিয়ে চলছে জোর চর্চা। এই আবহে উইকেটের চরিত্র কেমন হতে পারে সেটা নিয়ে মুখ খুলেছেন গাব্বার পিচ কিউরেটর ডেভিড সান্ডারস্কি।

তিনি একটি অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবার কিছুটা ভিন্ন সময়েই এখানে খেলা হচ্ছে ফলে পিচের চরিত্র কিছুটা আলাদা তো হবেই। তবে সময় পরিবর্তন হলে গাব্বার পিচ ঐতিহ্যগতভাবে যেমন হয় তেমনই হবে বলে তিনি জানিয়েছেন। বিগত কয়েক দিন ধরেই ব্রিসবেনে বৃষ্টি হয়েছে। ফলে পিচ ঢাকা দেওয়া ছিল। বৃষ্টির জন্য পিচের প্রস্তুতি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।

পিচ কিউরেটর জানিয়েছেন, গাব্বার উইকেটে যেমন পেস এবং বাউন্স থাকে সেটা এবারও বজায় থাকবে। আমরা চেষ্টা করছি ঐতিহ্যগতভাবে গাব্বার উইকেট যেমন হয় তেমনটাই ধরে রাখতে। খুব বেশি পরিবর্তন হবে না। আমরা ব্যাট এবং বলের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি পিচে। যাতে উভয়েই পিচ থেকে সুবিধা পান। তবে উইকেটে পেস এবং বাউন্স বেশি থাকবে।ম্যাচের আগের দিন শুক্রবার বৃষ্টি হতে পারে ব্রিসবেনে। এমনটাই জানিয়েছেন গাব্বার পিচ কিউরেটর।

রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথে ভারতীয় দলকে নেতৃত্বে দিয়ে জয় এনে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। বল হাতে বিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন বুমরাহ। পারথের পিচে আগুন ঝরিয়েছেন, পারথে প্রথম টেস্টে ইতিমধ্যেই দুই ইনিংস মিলিয়ে আট উইকেট সংগ্রহ করেছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেই প্রমাণিত হয়েছে বুমরাহের উপর অতিরিক্ত নির্ভর করার নীতি ভারতীয় দলকে ত্যাগ করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+