AUS vs IND: মাঠের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময়, আইসিসির শাস্তি পেতে পারেন হেড-সিরাজ, নির্বাসিত করা হবে?

বর্ডার-গাভাসকর ট্রফি মানেই বিতর্কে ভরা একটা সিরিজ। আগ্রাসনের বিজ্ঞাপণ। অতীতে এই সিরিজ চলাকালীন দুই দেশের ক্রিকেটাররাই মাঠের মধ্যে খেলা চলাকালীন বিতর্কে জরিয়েছেন। পারথ টেস্টে সেইভাবে কোনও বিতর্ক না হলে অ্যাডিলেডে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন ট্রাভিস হেড এবং মহম্মদ সিরাজ।

অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্টের দ্বিতীয় দিনে ট্রাভিড হেড এবং সিরাজের মধ্যেই মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী, বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না আইসিসি। দুই দলের তারকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে খুব বেশি কড়া শাস্তি অবশ্য পাবেন না সিরাজ বা হেড দুই জনেই।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুসারে, ম্যাচ রেফারি সমন পাঠাতে পারেন ট্রাভিস হেড এবং মহম্মদ সিরাজকে। তবে নির্বাসনরে মতো বড় শাস্তি নাঔও পেতে পারেন দুই জনে। দুই ক্রিকেটারকে ম্যাচ রেফারি কড়া ভাষায় তিরস্কার করতে পারেন এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেই সঙ্গে দুই জনকেই সতর্ক করা হতে পারে। জরিমানা ও ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে দুই জনের ক্ষেত্রেই।

অ্যাডিলেডে শতরান করার পর লহেডকে আউট করার পর ভারতীয় বোলার অতিরিক্ত আগ্রাসন দেখান, তাতে চটলেন হেডও। পাল্টা বাক্য বিনিময় করতে ছারলেন না অজি তারকাও। ফলে পরিস্থিতি ফের একবার উত্তপ্ত হয়।

হেড দাবি করেন যে, তিনি নাকি সিরাজকে বলেছিলেন 'ওয়েল বোল্ড'। যদিও তৃতীয় দিনের সকালে সিরাজ স্পষ্টতই জানিয়ে দেন, উইকেট পাওয়ার পর আমি সেলিব্রেট করছিলাম। সেই সময়ই হেড প্রথম কথা বলা শুরু করেন। তিনি যে ওয়েল বোল্ড বলেছেন বলে দাবি করছেন তা মিথ্যা। গিয়ে হাইলাইটস দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

এই প্রসঙ্গে মুখ খুলেছেন দুই দলের অধিনায়কই। অজি দল নেতা প্যাট কামিন্স বলেছেন, ভারত যা খুশি তাই করতে পারে, আমি আমার ছেলেদের নিয়ে বেশি চিন্তিত। বর্ডার-গাভাসরকর ট্রফি একটি উত্তেজনা পূর্ণ ও একটি বড় সিরিজ। এখানে নানা ধরনের ঘটনা ঘটতেই পারে।। ট্রাভিস দলের সহ-অধিনায়ক। সে সিনিয়র, নিজের জন্য কথা বলতে পারে।

রোহিত শর্মা অবশ্য সিরাজের পাশে দাড়িয়েছেন এবং সরারসরি মিথ্যা কথা বলার অভিযোগ তুলেছেন। শেষ পর্যন্ত এই বিষয়ে আইসিসি এখন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+