AUS vs IND: সতীর্থের সাহায্যেই কাটিয়ে উঠেছেন কঠিন সময়, অ্যাডিলেডে নামার আগে অকপট সিরাজ
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাছে ০-৩ ফলে হারের পর অস্ট্রেলিয়া সফরের সূচনাটা ভালোভাবেই করেছে ভারতীয় দল। পারথে প্রথম ম্যাচে জসপ্রীত বুমরাহের নেতৃত্বে বিরাট ব্যবাধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া। বল হাতে আবার ছন্দ ফিরে পেয়েছেন মহম্মদ সিরাজ। মাঝে কয়েকটি ম্যাচে বল হাতে একদমই ছন্দে পাওয়া যাচ্ছিল না হায়দরাবাদী পেসারকে। কিন্তু খারাপ সময় কাটিয়ে ফের ছন্দে ফেরার আভাস দিয়েছেন সিরাজ।
খারাপ সময় কাটিয়ে উঠার জন্য মহম্মদ সিরাজ কৃতিত্ব দিচ্ছেন সতীর্থ জসপ্রীত বুমরাহকেই। কয়েকদিন আগেই বিশ্বের ১ নম্বর টেস্ট বোলারের জায়গা দখল করে নিয়েছেন বুমরাহ। তাঁর মতো পেসারের সঙ্গে বোলিং করা যে তাঁকে অতিরিক্ত আত্মবিশ্বাস দেয় সেই কথা উল্লেখ করেছেন সিরাজ। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে পিঙ্ক বলের টেস্ট। তার আগে ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে সিরাজ জানিয়েছেন, কীভাবে কঠিন সময় কাটিয়ে উঠতে বুমরাহ তাঁকে সাহায্য করেছেন।

সিরাজ আরও উল্লেখ করেছেন, অস্ট্রেলিয়া এমন একটি জায়গায় যেখানে পেসারারা সব সময় বোলিং করতে ভালোবাসেন কারণ উইকেটে অতিরিক্ত গতি ও বাউন্স থাকে। একজন বোলার হিসেবে আপনি বল করার জন্য যে উপাদান চান সবই এখানে মজুত আছে। তাই এখানে বোলিংটা উপভোগ করা যায় এবং উইকেট পেলে তা অতিরিক্ত আত্মবিশ্বাস দেয়।
লাল বলের পর এবার ভারতীয় দলের ফোকাসে গোলাপি বলের ম্যাচ। এই ম্যাচ প্রসঙ্গে সিরাজ বলেছেন, আমরা যে লাল বলে খেলি তার থেকে এই গোলাপি বল আলাদা। বল অনেক সময়ই ব্রিভ্রান্তির সৃষ্টি করতে পারে। কিন্তু আমরা এই বলে শুধু মাত্র একটি ম্যাচই খেলব। ফলে আমাদের সেই ম্যাচে ফোকাস করতে হবে। ভালোভাবে অনুশীলন করতে হবে। বলে অতিরিক্ত সিম থাকে সেটা কাজে লাগাতে হবে এই ম্যাচে। এবার অ্যাডিলেডে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সিরাজ-বুমরাহদের।












Click it and Unblock the Notifications