AUS vs IND: চোট কাটিয়ে বাংলার জার্সিতে দুরন্ত প্রত্যাবর্তন, শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে কী ভাবছে বিসিসিআই?
প্রায় ১ বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন মহম্মদ শামি। বাংলার হয়ে রঞ্জির ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলার পর এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি টুর্নামেন্টে অংশ নিয়েছেন শামি। এখন প্রশ্ন কবে জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন করবেন শামি?
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট সমাপ্ত হয়েছে, ভারতে পারথে দাপুটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই টেস্টের আগে কি শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। বুধবার এই বিষয়ে পাওয়া গেল বিরাট আপডেট।

শামিকে এখনই অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে না। এমনকি আগামী কয়েক দিনের মধ্যে শামিকে ডনের দেশে পাঠানোর পরিকল্পনাও নেই বিসিসিআইয়ের। আপাতত যে পেসাররা দলের সঙ্গে আছেন তাদের পারফরম্যান্সে খুশি বিসিসিআই,যে টুকু তথ্য পাওয়া গিয়েছে তাতে শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো নিয়ে এখনও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনও কথা বলেনি বিসিসিআই।
সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমটিকে একটি সূত্র জানিয়েছেন, আপাতত শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। এই মুহুর্তে, সফরের জন্য নির্বাচিত ফাস্ট বোলাররা যারা পারথ টেস্ট খেলেছেন তাঁরা খুব ভালো পারফরম্যান্স করেছেন এবং নিজের দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের মধ্যে মাঝে অনেকটা লম্বা সময় আছে, আশা করেছিল, প্রথম টেস্ট ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচের আগে পুরো ফিট শামিকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হবে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ আছে ভারতের। আগামী ৩০ নভেম্বর থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ আছে ভারতীয় দলের।
এদিকে শামিকে দলে না রাখা নিয়ে মুখ খুললেন আইপিএলে গুজরাত দলের কোচ আশিস নেহরা। ইচ্ছা থাকলেও শামিকে যে তাঁরা দলে রাখতে পারেননি তা উল্লেখ করেছেন নেহরা। তিনি বলেছেন, আপনার যে কৌশলই থাকুক না কেন, নিলামে আপনার কৌশল সব সময় সফল হবে না। কিন্তু গুজরাত দলে শামির অবদান অনস্বীকার্য। শামি আমাদের রিটেনেরও অংশ ছিলেন, কিন্তু সব সময় পরিকল্পনা সফল করা সম্ভব হয় না।












Click it and Unblock the Notifications