AUS vs IND: নিলামের আগে মঞ্জেরেকরকে তীব্র কটাক্ষ শামির, অস্ট্রেলিয়া থেকে বুমরাহ দিলেন বিরাট বার্তা

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। অন্য তারকা ক্রিকেটারদের মতোই নিলাম তালিকায় নাম আছে মহম্মদ শামিরও। গুজরাত দল তাঁকে রিটেন করেনি। সঞ্জয় মঞ্জেরেকর অবশ্য আগাম আভাস দিয়েছেন শামির মূল্য আগামী নিলামে কমতে পারে। এই ইস্যুতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে কটাক্ষ করলেন শামি।

কয়েকদিন আগেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর আভাস দিয়েছিলেন আসন্ন মেগা নিলামে দর কমতে পারে শামির। প্রায় ১ বছর পর চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। অনেকটা সময় ক্রিকেটের বাইরে থাকার জন্যই শামির দাম কমতে পারে বলেই অনুমান করেছিলেন সঞ্জয় মঞ্জেরেকর।

কিন্তু সঞ্জয় মঞ্জেরেকরকে নিয়ে চুপ করে থাকলেন না শামি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সঞ্জয় মঞ্জেরেকর কে তীব্র কটাক্ষ করেছেন ভারতীয় দলের তারকা পেসার। শামি লিখেছেন, বাবার জয় হোক, সঞ্জয় জি কিছু জ্ঞাণ আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন। কারোর নিজের ভবিষ্যত জানতে হলে স্যারের সঙ্গে যোগাযোগ করুন।

মোট ৫৭৪ জন ক্রিকেটার এবার নিলামে উঠতে চলেছেন। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৩৬৬ জন, ২০৮ জন আছেন বিদেশি ক্রিকেটার। তিন জন আছেন অ্যাসোসিয়েট দেশের সদস্য হিসেবে। ২০৪ টি স্লট আছে। এরমধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ৭০টি স্লট। এরআগে প্রায় ১৫০০ জন ক্রিকেটার ‌নিলামে ভাগ্য পরীক্ষার জন্য নাম লিখিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিজের পছন্দ অনুসারে ৫৭৪ জনকে রাখা হয়েছে। প্রায় ১ হাজা‌র জনের নাম বাদ পড়ল।


নি‌লামে ক্যাপড ভারতীয় ক্রিকেটার আছেন ৪৮ জন, ক্যাপড বিদেশি ক্রিকেটার আছেন ১৯৩ জন। অ্যান ক্যাপড ভারতীয় ক্রিকেটার আছেন ৩১৮ জন, অ্যান ক্যাপড বিদেশি ক্রিকেটার আছেন ১২ জন। শামির মতো ক্রিকেটারকে দলে নিতে ঝাঁপাবে একাধিক দলই। কারণ চোট সারিয়ে শামি পুরো ফিট।

এদিকে বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে শামিকে নিয়ে বিরাট আপডেট দিলেন ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সের পর শামি কবে ফিরবেন ভারতীয় দলে বা কবে অস্ট্রেলিয়া যাবেন তা নিয়ে জল্পনা চলছে।

প্রথম ম্যাচ শুরুর আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে বুমরাহ বলে দিলেন, মহম্মদ শামি এই দলের অবিচ্ছেদ্য অংশ। সে বোলিং শুরু করেছে এবং ম্যানেজমেন্ট তার উপর কড়া নজর রাখছে, আশা করি আপনারা তাঁকে এখানে দেখতে পাবেন"।

শামিকে দ্রুত অস্ট্রেলিয়া না পাঠিয়ে আগামী দিনে ঘরোয়া ক্রিকেটের আরও কয়েকটি ম্যাচে তাঁকে দেখে নেওয়াই ছিল বিসিসিআই এর লক্ষ্য। তাই শামি এবার খেলবেন মুস্তাক আলি ট্রফির ম্যাচেও।মধ্যপ্রদেশ ম্যাচে বাংলার জার্সিতে প্রতিযোগিতা মূলক ক্রিকেট প্রত্যাবর্তন করেছেন শামি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+