AUS vs IND: বল হাতে বিরক্ত হয়ে মাঠেই অনৈতিক কাজ! শাস্তি পাবেন সিরাজ? জানুন আইসিসির নিয়ম

বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই আগ্রাসনের বিজ্ঞাপণ, বর্ডার-গাভাসকর ট্রফি হবে কিন্ত তাতে বিতর্ক হবে না! তাই হয় নাকি। অতীতে এই সিরিজে আগুনে বিতর্কে জড়িয়েছেন দুই দলের ক্রিকেটাররা। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের প্রথম দিনেই অজি ক্রিকেটার লাবুশেনের সঙ্গে বিতর্ক জড়ান মহম্মদ সিরাজ। মাঠের মধ্যে অক্রিকেটীয় আচরণের জন্য এবার আইসিসির শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় তারকা পেসার।

পিঙ্ক বল টেস্টের ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভারে। সেই সময় ব্যাট করছিলেন লাবুশেন। বল করতে এগিয়ে আসছিলেন সিরাজ। তবে সাইট স্ক্রিনের কাছে এক দর্শক বিয়ার-স্নেক নিয়ে সাইট স্ক্রিনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাঁকে দেখে মনোসংযোগে ব্যাঘাত ঘটে অজি ব্যাটারের। গোটা ঘটনায় অত্যান্ত বিরক্ত হন লাবুশেন। তিনি এরপর সিরাজকে ইশারা করেন ডেলিভারি না করতে বলেন।

লাবুশেনের ওই ইশারা দেখে মেজাজ ধরে রাখতে পারেননি সিরাজ। তিনি স্টাম্পের দিকে ওয়াইড ডেলিভারি ছোড়েন। কিন্ত আইসিসির আদর্শ আচরণ বিধির ২.৯ ধারা অনুসারে খেলা চলাকালীন কোনও ক্রিকেটীয় বস্তু অনৈতিকভাবে সতীর্থ বা প্রতিপক্ষ দলের ক্রিকেটার, আম্পায়ার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ অফিসিয়ালদের দিকে ছোঁড়া নিষিদ্ধ। আন্তজার্তিক ম্যাচে এই কাজকে অনৈতিক হিসেবে গণ্য করা হয়।

যেহেতু লাবুশেন আগেই বল করতে নিষেধ করেন তা পরেও যেভাবে সিরাজ বল নিক্ষেপ করেছেন তা নিয়ম বর্হিভূত কাজ বলেই গণ্য হতে পারে। যদি সিরাজ দোষী হন তাহলে তিনি লেভেল ১ অপরাধ করার শাস্তি পেতে পারেন। যদিও এখনও আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

এমনিতেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সিরাজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বল হাতে একেবারেই ছন্দে পাওয়া যায়নি হায়দরাবাদী পেসারকে। যদিও পারথে কিছুটা হলেও ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন। কিন্তু অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টের প্রথম দিনে অন্তত কার্যকরী ভূমিকা নিতে পারেননি। বল হাতে উইকেট না পেলে বিতর্ক থেকে দূরে থাকতে পারলেন না সিরাজ।

এমনকি দ্বিতীয় দিনের সকালে বুমরাহের সঙ্গী বোলিং করলেও প্রথম ঘণ্টাতে কোনও উইকেট পেলেন না সিরাজ। ফলে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও অস্ট্রেলিয়া সিরিজে সিরাজকে নিয়ে বিতর্ক হয়েছিল। দর্শকরা তাঁকে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করে গ্যালারি থেকে। এবার আইসিসি সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমস্যা হবে ভারতেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+