AUS vs IND: পারথের পিচে আগুনে বোলিং হর্ষিতের, নাইট সতীর্থকে হুঁশিয়ারি দিলেন স্টার্ক, দেখুন ভিডিও

ভারত অস্ট্রেলিয়া সিরিজ মানেই আগ্রাসনের বিজ্ঞাপণ। স্লেজিং এই সিরিজের যেন অবিচ্ছেদ্য অংশ। প্রতিপক্ষের মানসিক শক্তিকে দুর্বল করে দেওয়াই থাকে অস্ট্রেলিয়ানদের লক্ষ্য। কোন তরুণ ক্রিকেটারকে সামনে পেলে কার্যত ভয় দেখানোর রণকৌশল নেয় অজিরা। শনিবার পারথ টেস্টের দ্বিতীয় দিনে এমনই ঘটনার সাক্ষী রইল ক্রিকেট দুনিয়া।

প্রথম দিনে আইপিএল নিলাম নিয়ে আলোচনা করতে গিয়ে মাঠের মধ্যে থাকা স্ট্যাম্প মাইকে ধরা পরেন পন্থ এবং লিয়ঁ। এবার দ্বিতীয় দিনের শুরুতেই চর্চায় দুই নাইট তারকা। ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেনন মিচেল স্টার্ক ও হর্ষিত রানা। কিন্তু দেশের জার্সিতে তাঁরা একে অপরের প্রতিপক্ষ। ঘরের মাঠে হর্ষিতকে পেয়ে কার্যত 'স্লেজ' করলেন মিচেল স্টার্ক। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

দ্বিতীয় দিনের শুরু থেকেই জমাট ব্যাটিং করতে শুরু করেন স্টার্ক। মূলত শেষ উইকেটে ক্রিজে চেপে বসেন স্টার্ক। অন্যদিকে বুমরাহের সঙ্গে শুরু থেকেই গতির তাণ্ডব শুরু করেন অভিষেককারী রানা। গতিতে বল করে স্টার্ককে আউট করাই ছিল রানার লক্ষ্য। কিন্তু ম্যাচ চলাকালীন স্টার্কের থেকে হুশিয়ারি পেলেন রানা।


স্টার্ককে বলতে শোনা গেল, 'হর্ষিত, আমি তোমার থেকে কিন্তু জোরে বল করতে পারি।' টিম ইন্ডিয়ার এই তরুণ পেসার প্রথমে বুঝতে পারেননি। পরে বুঝতে পেরে পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু হেসেছেন.
রানা যখন বাউন্সার করার পরে বোলিং ক্রিজে ফিরে আসছিলেন, স্টার্ককে এই কথাগুলি বলতে শোনা যায় যে, অজি বোলার যেন বুঝিয়ে দেন রানা ব্যাট করতে এলে আরও জোরে বাউন্সার করতে থাকবেন, হালকা ভাবে সেটার আভাসও দিয়ে রাখলেন।

এরইমধ্যে হর্ষিতের একটি বল স্টার্কের হেলমেটে সরাসরি লাগে, ফলে মাঠের মধ্যেই কিছুক্ষণ শ্রুশুষা চলে তাঁর। প্রাথমিক পরিষেবা নেওয়ার পর পুরো দমে ব্যাটিং করেন স্টার্ক। শেষ পর্যন্ত রানার বলেই আউট হলেন স্টার্ক।

২০২৪ আইপিএল টুর্নামেন্টে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। লিগ পর্যায়ে স্টার্ক সেভাবে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। নক আউটে ভালো খেলেছিলেন। উল্লেখ্য, হর্ষিত রানাকে কলকাতা নাইট রাইডার্স এবছর স্কোয়াডে ধরে রাখলেও মিচেল স্টার্ককে রিটেন করেনি। অজি পেসারকে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছেন শাহরুখ খানরা।তবে দুই নাইট তারকা কিন্তু দ্বিতীয় দিনে পারথে চর্চার মধ্যেই থাকলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+