AUS vs IND: ব্যাটিংয়ে স্থান পরিবর্তন করেও রান পেলেন না রোহিত, পিঙ্ক বলে কোহলির ব্যর্থতার নেপথ্যে কোন কারণ?

খারাপ সময় যেন কিছুতেই কাটছে না রোহিত শর্মার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টে ব্যাট হাতে রান পাননি। অস্ট্রেলিয়া এসে প্রথম ইনিংসে ফের ব্যর্থতাই সঙ্গী হল রোহিতের। ওপেনিং নয়, চ্যালেঞ্জ নিয়েই এই ম্যাচে মিডল অর্ডারে খেলতে নেমেছিলেন রোহিত।

ব্যাটিং অর্ডারের জায়গায় পরির্তন করলেও পারফরম্যান্সে কোনও পরিবর্তন হল না রোহিতের। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে প্রথম ইনিংসে ৩ রান করেই আউট হলেন রোহিত। ২৩ বল খেললেন, কিন্ত রোহিতের রানের খরা কিছুতেই কাটছে না। পারিবারিক কারণে পারথে প্রথম ম্যাচে খেলতে পারেননি। অ্যাডিলেডে খেলতে নামার আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রান পাননি।

দলের স্বার্থে রাহুলের জন্য আত্মত্যাগ করেন রোহিত। ওপেনিং নয় নিজের পুরানো জায়গা মিডল অর্ডারে খেলতে নামেন। লাঞ্চের আগে যখন চার উইকেট হারিয়ে চাপে ছিল দল তখনই ব্যাট হাতে নামলেন, কঠিন সময়ে আশা করা হয়েছিল রানে ফিরে দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু লাঞ্চের পর খেলা শুরু হলে বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না। বোল্যান্ডের বলেই আউট হলেন। পন্থের সঙ্গে রিভিউ নেওয়া নিয়ে কিছুক্ষণ আলোচনা করলেন কিন্তু শেষ পর্যন্ত সাজঘরের দিকেই এগিয়ে গেলেন।

পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেন দুই মহারথীই। এই ইনিংসে ব্যাট হাতে ফ্লপ কোহলিও। ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। ৮ বলে খেলে ৭ রান করে স্টার্কের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলেন। কয়েকদিন আগেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। দুই দিনের সেই ম্যাচে র প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে গেলেও দ্বিতীয় ম্যাচ হয় পুরোদমে।

ম্যাচ না খেলে নেটে অনুশীলন করেন বিরাট, পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর প্রশ্ন উঠছে অনুশীলন ম্যাচ না খেলে কি বিরাট ভুল করবেন কোহলি। কারণ ২০২২ সালের পর আবার পিঙ্ক বলে ম্যাচ খেলতে নামলেন কোহলি। গোলাপি বলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সুোগ ছিল কোহলির সামনে।কিন্ত তিনি সেটা করেননি। ২০২১ সাল থেকে পিঙ্ক বলে এখনও পর্যন্ত ৪টি ইনিংসে কোহলির রান ৭০, সর্বোচ্চ ২৭।

এই পরিস্থিতিতে কোহলিকে নিয়ে সমালোচনায় সরব হয়েছেন সঞ্জয় মঞ্জেরেকর। বাইরের বলে কোহলির দুর্বলতার কথাই তুলে ধরেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+