AUS vs IND: বিরাট সমালোচক পন্টিংকে কড়া জবাব গম্ভীরের, বদলে গেল কোহলিদের নিয়ে হাসির সুর
বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে কটাক্ষ এবং সমালোচনা করেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। সোমবার সকালে সাংবাদিক সম্মেলনে এসে পন্টিংকে কড়া জবাব দেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। পন্টিংকে কড়া জবাব দেওয়ার পরই বদলে গেল আরও এক অস্ট্রেলিয়ানের সুর। সমালোচনা নয় বিরাট কোহলি-রোহিত শর্মাদের পাশে দাঁড়ালেন মাইকেল হাসি।
কোহলিকে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পন্টিং। তিনি বলেছেন, 'আমি একটা পরিসংখ্যান দেখছিলাম তাতে দেখলাম শেষ পাঁচ বছরে কোহলি মাত্র তিনটি শতরান করেছেন।আমার কাছে এটা ঠিক মনে হয়নি। যদি ঠিক হয় তাহলে টপ অর্ডার ব্যাটারের জন্য অত্যন্ত উদ্বেগের।'

সোমবার মাইকেল হাসি বলেন, 'আমি প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল কেমন পারফরম্যান্স করে সেটা দেখতে চাই। মানসিক এবং শারীরিকভাবে কতটা শক্তিশালী হয়ে তাঁরা নামে সেটা লক্ষ্যনীয়। অবশ্যই বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় দলের স্তম্ভ। তাঁদের উপরই দলের রান অনেোকটা নির্ভর করছে। কিন্তু আমরা সদ্য শুনলাম যে রোহিত এবং কোহলিকে নিয়ে গম্ভীর একেবারেই চিন্তিত নয়। তাঁরা অবশ্যই চ্যাম্পিয়ন ক্রিকেটার। যেদিন ছন্দে থাকবেন সেদিন খেলার রঙ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন।'
একইসঙ্গে হাসি আরও বলেন যে, 'আমি মনে করি তাঁরা অস্ট্রেলিয়ায় এসে ভালো খেলবেন। কারণ তাঁরা গর্বিত ভারতীয় ব্যাটার। অতীতে এই দেশে এসে ভালো পারফরম্যান্স করেছেন। যদিও আমি মনে করি এই সি্রিজে অস্ট্রেলিয়াই ফেভারিট হয়ে মাঠে নামবে।' আগামী ২২ নভেম্বর থেকে পারথ-এ শুরু হচ্ছে মেগা এই সিরিজ।












Click it and Unblock the Notifications