AUS vs IND: বিরাট বিতর্কে মুখ খুলল এমসিসি, স্টার্কের চোট নিয়ে আপডেট দিলেন সতীর্থ বোল্যান্ড
মেলবোর্নে আসার পর থেকেই বিরাট কোহলির সঙ্গে বিতর্ক শুরু হয়েছে। প্রতিদিনই যা নতুন মাত্রা পাচ্ছে। বিমানবন্দরে মহিলা সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটি, ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়ান অভিষেককারী স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা, দ্বিতীয় দিনে গ্যালারিতে থাকা সমর্থকদের বক্তব্য সহ্য করতে না পেরে উষ্মা প্রকাশ। মেলবোর্নে বিতর্কের আরও এক নাম বিরাট।
এবার বিরাটের সঙ্গে গ্যালারির একাংশের সমর্থকদের বিবাদের ঘটনা নিয়ে মুখ খুলল এসিসি কর্তৃপক্ষ। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সিইও স্টুয়ার্ট ফক্স জানিয়েছেন, বিরাট কোহলিকে গ্যালারি থেকে কূট মন্তব্য করা নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে সরকারীভাবে কিছু জানানো হয়নি বা অভিযোগও করা হয়নি।

মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সিইও স্টুয়ার্ট ফক্স একটি অজি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আপনি কখনই স্বাচ্ছন্দ্যবোধ করেন না যখন আপনার দর্শকরা কোনও ক্রিকেটারের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহারহ করেন। এখনও পর্যন্ত ভারত থেকে কোনো সরকারি অভিযোগ আসেনি এই বিষয়টি নিয়ে। সরকারিভাবে কোনও অভিযোগ না এলে আমরা বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থা নিতে পারব না।
বৃহস্পতিবার মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ান অভিষেককারী স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইসিসির শাস্তি পেয়েছেন কোহলি। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদ মাধ্যমে বিরাটকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। কোহলিকে জোকার বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে মিচেল স্টার্কের চোট নিয়ে মুখ খুললেন অজি বোলার বোল্যান্ড। শনিবার ম্যাচের তৃতীয় দিনে একেবারেই ছন্দে পাওয়া যায়নি স্টার্ককে। ২৫ ওভার বল করে ৮৬ রান খরচ করেন। কোনও উইকেট পাননি। যদিও ব্যথা নিয়েই বল করেছেন স্টার্ক এমনটাই জানিয়েছেন বোল্যান্ড। যদিও তাঁর চোট নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে।
তৃতীয় দিনের শেষে বোল্যান্ড বলেছেন, স্টার্ক সম্পূর্ণ ঠিক আছেন। আজ বল করার সময় সে পিঠে এবং কোমের ব্যথা অনুভব করেন। সেটা নিয়েই বল করে যান। তবে চোটের কোনও সমস্যা নেই।












Click it and Unblock the Notifications