AUS vs IND: ভারতকে চাপে রাখতেই ডিক্লেয়ার নয়! অজিদের রণনীতি নিয়ে জবাব দিলেন লাবুশেন
মেলবোর্নে বক্সিং টেস্ট থ্রিলার ওয়েব সিরিজের এক চিত্রনাট্য। প্রতি সেশনেই সেই চিত্রনাট্যে নতুন অধ্যায় সংযুক্ত হচ্ছে। রবিবার চতুর্থ দিনের সকালে চাপে ছিল অস্ট্রেলিয়া, কিন্তু দিনের শেষ তারা স্বস্তিতে। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেটে ২২৮। নাথান লিয়ঁ ও স্কট বোল্যান্ডের জুটি ভাঙতে পারেনি ভারত। লিয়ঁ ৫৪ বলে ৪১ ও বোল্যান্ড ৬৫ বলে ১০ রানে অপরাজিত। অস্ট্রেলিয়া এগিয়ে গিয়েছে ৩৩৩ রানে।
দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেন ১৩৯ বলে সর্বাধিক ৭০ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স ৯০ বলে ৪১ রান করেছেন। প্রশ্ন হচ্ছে ৩০০ রানের বেশি লিড নেওয়ার পরও কেন ইনিংস ডিক্লেয়ার করল না অস্ট্রেলিয়া, পঞ্চম দিনে ভারতকে হারাতে তাঁরা কী রণকৌশল নিচ্ছে। রবিবার দিনের শেষে সেই উত্তর দিয়েছেন মার্নাস লাবুশেন।

একইসঙ্গে মার্নাস লাবুশেন উল্লেখ করেছেন, একটা সময় ছিল যখন আমরা ভেবেছিলাম ২৭০-র বেশি লক্ষ্যমাত্রা দেওয়া সম্ভব হবে না। কিন্তু আজ আমাদের লোয়ার মিডল অর্ডার যেভাবে খেলেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
শনিবার ম্যাচের তৃতীয় দিনে একেবারেই ছন্দে পাওয়া যায়নি স্টার্ককে। ২৫ ওভার বল করে ৮৬ রান খরচ করেন। কোনও উইকেট পাননি। যদিও ব্যথা নিয়েই বল করেছেন স্টার্ক এমনটাই জানিয়েছেন বোল্যান্ড। যদিও তাঁর চোট নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন তিনি।
স্টার্কের বক্তব্য সব ঠিক আছে। আমার গতি একটুও কমেনি। খেলার জন্য পুরোপুরি তৈরি। আমার ক্রিকেট কেরিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত টেস্টের পঞ্চম দিনেই এসেছে। শেষ দিনে আমি বল করতে খুব ভালোবাসি। কাল যদি আমাকে ২০ ওভার বল করতে হয়, তাহলে আমি ২০ ওভারই বল করব। আমার চোটের কোনও সমস্যা নেই।
মেলবোর্নে শেষ দিনে নাটকের সব উপাদান কিন্তু মজুত থাকছে। জিততে হলে ভারতকে স্মরণীয় কিছু করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications