AUS vs IND: গম্ভীরকে সাংবাদিক সম্মেলনে না পাঠানোই বুদ্ধিমানের কাজ হবে! বিসিসিআইকে পরামর্শ মঞ্জরেকরের
AUS vs IND: অস্ট্রেলিয়া সফরের আগে গৌতম গম্ভীরের সমালোচনায় সরব সঞ্জয় মঞ্জরেকর। বিসিসিআইকে পরামর্শ দিলেন, গম্ভীরকে ভবিষ্যতে আর সাংবাদিক সম্মেলনে না পাঠানোর জন্য।
আজ সকালে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গম্ভীর। এরপর দুপুরে এক্স হ্যান্ডলে মঞ্জরেকরের টুইটে নয়া বিতর্ক শুরু হয়েছে।

মঞ্জরেকর লিখেছেন, গৌতম গম্ভীরের সাংবাদিক বৈঠক দেখলাম। বিসিসিআই বুদ্ধিমানের কাজ হবে যদি তাঁকে এই দায়িত্ব পালন থেকে দূরে রাখা হয়। তাঁকে ড্রেসিংরুমের বাইরে এভাবে আনার দরকার নেই। সাংবাদিকদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তাঁর আচরণ বা শব্দচয়ন সঠিক নয়।
Just watched Gambhir in the press conference.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) November 11, 2024
May be wise for @BCCI to keep him away from such duties, let him work behind the scenes. He does not have the right demeanour nor the words when interacting with them. Rohit & Agarkar, much better guys to front up for the media.
মিডিয়ার সঙ্গে কথা বলার ক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগরকর গম্ভীরের তুলনায় অনেক ভালো বলেও মন্তব্য করেছেন মঞ্জরেকর। তিনি কেন আচমকা এই বিস্ফোরক বার্তা দিলেন তা বোঝা যাচ্ছে না। তবে এটা স্পষ্ট, গম্ভীরের অনেক উত্তরই যথাযথ ছিল না।
মিনিট কুড়ি ধরে সাংবাদিক বৈঠক করেছেন গম্ভীর। সেখানে অনেক কিছুই বলেছেন যা আগেই অনেকে জানেন। নতুন কিছু দিশা দেখাতেও পারেননি। মনে হচ্ছিল, সংক্ষিপ্ত উত্তর দিয়ে তিনি দ্রুত সাংবাদিক বৈঠক শেষ করতে চাইছেন ভারতের হেড কোচ।
এদিনের সাংবাদিক বৈঠকে গম্ভীর ফর্মে না থাকা রোহিত ও বিরাটের পাশে থাকার বার্তা দিয়েছেন। চাপে থাকা লোকেশ রাহুলের প্রশংসাও করেছে। বলেছেন, রাহুল যেমন বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলতে পারেন, তেমনই উইকেটকিপিং করতে পারেন। অনেক দলের কাছেই এমন প্লেয়ার নেই।
রোহিত শর্মা পারথ টেস্টে খেলতে পারবেন কিনা সেটাও স্পষ্ট করেননি গম্ভীর। তবে রোহিত না খেললে লোকেশ রাহুল বা অভিমন্যু ঈশ্বরণের মধ্যে কেউ যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন। তবে গম্ভীর যেভাবে রাহুলের হয়ে ব্যাট ধরেছেন তাতে অভিমন্যুর টেস্ট অভিষেকের অপেক্ষা দীর্ঘতর হওয়ার আভাস মিলেছে।
রোহিত না খেলতে পারলে পারথে জসপ্রীত বুমরাই নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন গম্ভীর। সবমিলিয়ে নিউজিল্যান্ড সিরিজে বিপর্যয়ের পর ক্রিকেটারদের সমালোচনার ঝড় থেকে আড়াল করার চেষ্টায় কসুর করেননি গম্ভীর।
তবে ওয়াকিবহাল মহলের মতে, ধারাভাষ্য বা বিশেষজ্ঞের মতামত দেওয়ার সময় গম্ভীর যেমন কোনও বিষয়ের গভীরে ঢুকে সবকিছু ব্যাখ্যা করতেন, সেই সহজাত গুণ তাঁর ভারতীয় দলের হেড কোচ হিসেবে শুরু হওয়া ইনিংসে দেখা যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নবাণ সামলাতে তিনি সঠিক শট খেলতে পারছেন না। ভাসা ভাসা উত্তর দিচ্ছেন। সে কারণেই গম্ভীরের উপর বিরক্তি প্রকাশ মঞ্জরেকর করলেন কিনা, বা এই জল কতদূর গড়াবে সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications