AUS vs IND: চলতি সিরিজে অজি ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলবেন, বুমরাহের বিরাট প্রশংসা মদন লালের

রোহিত শর্মার অনুপস্থিতিতে পারথে ভারতীয় দলকে নেতৃত্বে দিয়ে জয় এনে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। বল হাতে বিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন বুমরাহ। পারথের পিচে আগুন ঝরিয়েছেন, অস্ট্রেলিয়া দল নিজেদের ঘরের মাঠেই এখন সবথেকে বেশি সমীহ করছে জসপ্রীত বুমরাহকেই। অ্যাডিলেড টেস্ট শুরুর আগে বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় দলের তারকা পেসার মদন লাল।

মাইখেলকে দেওয়া একান্ত সাক্ষাতকারে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেছেন, প্রথমেই দেখতে হবে বুমরাহের বোলিং অ্যাকশন। ছোট রান আপের মধ্যেই ওর বৈচিত্র লুকিয়ে আছে। ব্যাটাররা বুঝতেই পারেন না যে কোন দিক থেকে বলটা আসতে চলেছে। বুমরাহ এমন একজন বোলার হিসেবে নিজেকে তৈরি করেছেন যিনি ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠেছেন।

একইসঙ্গে মদন লাল আরও বলেছেন, বুমরাহ একজন বিশ্বমানের বোলার। ও আজ নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন পরিশ্রম এবং নিষ্ঠার মধ্য দিয়ে। বুমরাহ সত্যিই দুর্দান্ত, সে বাউন্সার তৈরি করতে পারে, সে বল ভিতরে নিয়ে যেতে পারে, তাঁর সবথেকে শক্তিশালী অস্ত্র ইয়র্কার। কারণ বুমরাহ ইয়র্কারটা সঠিক জায়গায় ফেলতে পারেন। এই সবের জন্যই চলতি সিরিজি বুমরাহ অস্ট্রেলিয়ান ব্যাটারদের কাছে দুর্বিষহ হয়ে উঠতে পারেন।

অস্ট্রেলিয়া দল ইতিমধ্যেই প্রথম টেস্টে হারের মুখ দেখেছে প্রথম টেস্টে। চাপে থেকেই দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে খেলতে নামবে অজিরা। অস্ট্রেলিয়া দলে একাধিক তারকা ব্যাটার থাকলেও বুমরাহকে যে কাউকেই ছেরে কথা বললেন না সেটা উল্লেখ করেছেন মদল লাল। তাঁর কথায়, অস্ট্রেলিয়া দলে টেস্টে সাত হাজার রান করার মতো ব্যাটার থাকলেও কিছু এসে যায় না। বুমরাহ কাউকেই রেহাই দেবেন না।

পারথে প্রথম টেস্টে ইতিমধ্যেই দুই ইনিংস মিলিয়ে আট উইকেট সংগ্রহ করেছেন বুমরাহ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ফলে পরাজিত হওয়ার পর অস্ট্রেলিয়ায় খেলতে নেমেছিল ভারত। কিন্তু রোহিত শর্মা প্রথম ম্যাচে খেলেত না পারায় বুমরাহের নেতৃত্বে দয় দিয়েই বর্ডার-গাভাসকর ট্রফির সূচনা করেছেন ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+