AUS vs IND: বর্ডার-গাভাসকর ট্রফিতে লজ্জার পরাজয়, ভারতের হারের নেপথ্যে রয়েছে কোন কারণগুলি? জানুন বিস্তারিত
বর্ডার-গাভাসকর ট্রফিতে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নও ভঙ্গ হয়েছে ভারতের। ২০১৭ সাল থেকেই ঐতিহ্য মণ্ডিত এই ট্রফিটা ছিল ভারতের দখলে। কিন্তু রবিবার সিডনিতে হেরে সেই ট্রফি খোয়াতে হল ভারতীয় দলকে। ভারতের লজ্জাজনক পারফরম্যান্সের নেপথ্যে উঠে আসছে একাধিক কারণ, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
দল নির্বাচনে ব্যর্থতা- পারথে ভারত তিনজন পেসার এবং দুই জন অল রাউন্ডারকে খেলিয়েছিল এবং সেই ম্যাচে ভারত জয়ও পেয়েছিল। কিন্তু সিরিজ যত এগিয়েছে ভাররতীয় দল কম্বিনেশনে বদল করেছে। কখনও রাহুলকে ওপেনিং থেকে মিডল অর্ডারে আনা, আবার কখনও অতিরিক্ত অল রাউন্ডার খেলাতে গিয়ে ব্যাটারের সংখ্যা কমানো। ভারতীয় দল পেসারের সংখ্যা বৃদ্ধি করতে পারেনি কারণ ব্যাটিংয়ের হাল খারাপ থাকার জন্য। ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি দুজনকে একসঙ্গে খেলানোর যুক্তি কি?

অতিরিক্ত বুমরাহ নির্ভরতা- জসপ্রীত বুমরাহ ভারতীয় বোলিংয়ের মূল কাণ্ডারী। কিন্তু তাঁর উপর গোটা সিরিজে অতিরিক্ত নির্ভরশীল হয়ে গিয়েছিল ভারত। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বুমরাহকে। শামি না থাকায় বুমরাহই একমাত্র অভিজ্ঞ পেসার। ফলে অনেক বেশি চাপ নিতে হয়েছে হয়েছে। মোট ১৫৩ ওভার বল করতে হয়েছে বুমরাহকে। ভারত-অস্ট্রেলিয়া একটি সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা ৩২।
কিন্তু বুমরাহকে কেউ সেভাবে সাহায্য করতেই পারেননি। মাঝে মধ্যে জ্বলে উঠেন সিরাজ, কিন্তু উইকেটের একটি প্রান্ত আগলে রাখার মতো বোলিং করতে পারেননি। এক পেসারের উপর নির্ভর করে অন্তত বর্ডার-গাভাসকর ট্রফি জেতা যায় না।
সাজঘরের অস্থির পরিবেশ- এই সিরিজের মধ্যে ভারতীয় দলের সাজঘর থেকে একের পর এক খবর প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে, ভারতীয় কোচ গৌতম গম্ভীর নাকি সাজঘরে গিয়ে ক্রিকেটারদের বকাঝকা করেছেন। আবার শোনা গিয়েছে কোন কোনও ক্রিকেটারকে ধমক দিয়েছেন হেড কোচ। ফলে সাজঘরের পরিবেশ সুখের না হলে তা প্রভাব ফেলে পারফরম্যান্সে সেটাই হয়েছে অস্ট্রেলিয়া সফরে।
খারাপ অধিনায়কত্ব- ব্যাটার রোহিতের মতোই ফ্লপ অধিনায়ক রোহিতও। এই সিরিজে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। সেই তিন ম্যাচেই তাঁর অধিনায়কত্ব পুরো ফ্লপ করেছে। ফিল্ডিং সাজানো থেকে বোলিং পরিবর্তন সব কিছুতেই রোহিত ব্যর্থ হয়েছে।
ব্যাটিং ব্যর্থতা- ব্যাটিং নিয়ে যত কম কথা বলা যাবে ততই ভালো। ওপেনিং নিয়ে যেভাবে পরীক্ষা-নিরীক্ষা চলেছে তা দলের ব্যাটিংয়ের ক্ষতি করেছে। ভারতীয়দের মধ্যে যশস্বী একমাত্র ধারাবাহিক। রাহুল-ঋষভরা রান করলেও সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেননি। বিরাট-রোহিত দুই মহা তারকাই ব্যর্থ। ফলে ভারতের ফ্লপ ব্যাটিং এই সিরিজে ব্যর্থতার অন্যতম কারণ।












Click it and Unblock the Notifications