AUS vs IND: বিরাট বাঁচা বাঁচলেন কোহলি, সিডনি টেস্টে ফের বিতর্ক তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে

AUS vs IND: গেম চেঞ্জিং মোমেন্ট। কেরিয়ার চেঞ্জিং মোমেন্ট। সিডনি টেস্টে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠতেই বলে উঠলেন ধারাভাষ্যকার।

বিরাট বাঁচা বাঁচলেন বিরাট কোহলি। নতুন বছরের শুরুতেই নয়তো তাঁকে ফিরতে হতো গোল্ডেন ডাক সঙ্গী করে। তবে ক্যাচ নাকচের সিদ্ধান্ত নিয়ে সিডনিতে প্রথম দিনেই জমজমাট নাটক, রইল বিতর্ক।

AUS vs IND

অষ্টম ওভারের খেলা চলছে। আগের বলেই স্কট বোল্যান্ডের শিকার হয়ে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। বিরাট খেলতে নেমে প্রথম বলেই ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে। ডানদিকে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করার চেষ্টা করেন স্টিভ স্মিথ। এরপর তিনি উপরে বলটা ছুড়লে ক্যাচ ধরেন মার্নাস লাবুশেন।

অনবদ্য ক্যাচে বিরাটকে প্রথম বলে আউট করা গিয়েছে ভেবে সেলিব্রেশনে মাতেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সিডনিতে গর্জন। ভারতীয় শিবিরে বাড়ছে উৎকণ্ঠা। বিরাট আউট হলে স্কোর দাঁড়াবে ৭.৫ ওভারে ৩ উইকেটে ১৭। এরপর ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গফ ও বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা আলোচনা করেন।

শরফুদ্দৌলা মেলবোর্নে যশস্বীকে আউট দিয়েছিলেন তৃতীয় আম্পায়ার হিসেবে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। আজ অবশ্য অন-ফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল হিসেবে আউট দেননি। ক্যাচ নিয়ে পুরোপুরি নিশ্চিত না হতে পারে শরফুদ্দৌলা তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। ফলে গোটাটাই নির্ভর করছিল তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের উপরেই।

তৃতীয় আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন একটা সময় অবধি নিশ্চিত ছিলেন বলটির নীচেই ছিল স্মিথের আঙুল। কিন্তু শেষ একটি-দুটি ফ্রেম সংশয় বাড়ান। রক, রোল, জুম- নানাভাবে দেখে, বিশ্লেষণ করে উইলসনের মনে হয়, স্মিথ বল ছোড়ার আগে তা মাটি ছুঁয়েছিল। ফলে নট আউট দেন উইলসন।

এরপরই বিরাট কোহলির মুখে হাসি দেখা যায়। রোহিত শর্মা খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন। বিরাটও চেনা ছন্দে নেই। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক সঙ্গী হলে তাঁর উপর যেমন চাপ বাড়তো, তেমনই গাড্ডায় পড়ে যেত ভারত। যদিও বারবার মাথা নাড়তে নাড়তে স্মিথ বুঝিয়ে দিতে থাকেন, বল মাটি ছোঁয়নি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত তিনি মানতে পারছেন না।

তবে নিশ্চিতভাবেই ব্যাটারের নাম যখন বিরাট কোহলি, তখন এই ক্যাচ নাকচ হওয়া সিডনি টেস্ট, সিরিজের ফলাফল নির্ধারণে তো বটেই, বিরাটের কেরিয়ারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে থাকল। অনেকেই মনে করছেন, বিরাট কোহলিকে সঙ্গ দিচ্ছে ভাগ্য। চেনা ছন্দে ফেরা সময়ের অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+