AUS vs IND: ব্রিসবেনে শতরান পেলেই বিরাট নজির স্পর্শ করবেন কোহলি! মনে করালেন গাভাসকর

AUS vs IND: বিরাট কোহলির সামনে ব্রিসবেন টেস্টে ঈর্ষণীয় নজির স্পর্শের হাতছানি। বিশ্বের দুই ব্যাটার ছাড়া যে নজির আর কারও নেই।

ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি এই কীর্তি ছুঁতে পারেন। অ্যাডিলেড টেস্টের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কিং কোহলিও, সেই আভাস মিলছে ভারতীয় দলের নেট প্র্যাকটিসেও।

AUS vs IND

অস্ট্রেলিয়ায় সফররত কোনও দেশের কোনও ব্যাটার সব স্টেডিয়ামে একটি করে টেস্ট শতরান পেয়েছেন- এই নজির শুধু রয়েছে সুনীল গাভাসকর ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালাস্টেয়ার কুকের। কোহলি তাঁদের কীর্তি ছুঁতেই পারেন।

বিরাট কোহলির সম্ভবত এটিই শেষ অস্ট্রেলিয়া সফর। ফলে এবার তিনি যদি ব্রিসবেনে শতরান না করতে পারেন তাহলে গাভাসকর ও কুকের কীর্তির কাছে পৌঁছেও তা ছোঁয়া হবে না। অ্যাডিলেড, পারথ, সিডনি ও মেলবোর্নে বিরাটের শতরান থাকলেও ব্রিসবেনে নেই।

অস্ট্রেলিয়ার মূল টেস্ট ভেন্যুগুলির সব কটিতেই টেস্ট শতরান হাঁকানোর কীর্তি মনে করিয়ে স্টার স্পোর্টসে সুনীল গাভাসকর বলেন, ব্রিসবেনে তিনি শতরান পেলে তা দারুণ ব্যাপার হবে। অস্ট্রেলিয়ার সব স্টেডিয়ামেই টেস্ট শতরানকারীদের ক্লাবে বিরাটের যোগদান তাঁর কাছে বড় ইনসেনটিভও হবে।

গাভাসকরের মতে, ব্রিসবেনে শতরান পেলে তা কোহলির আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দেবে। সেই সঙ্গে কোহলি ধারাবাহিকভাবে রান করে গেলে তা অজিদের কাছে বড় মাথাব্যথার কারণ হবে। গাভাসকর বলেন, ব্রিসবেনের পর ভারতের খেলা থাকবে মেলবোর্ন ও সিডনিতে। দুটি জায়গাতেই বিরাটের টেস্ট সেঞ্চুরি রয়েছে।

গাভাসকর আরও বলেন, মেলবোর্ন ও সিডনিতেও বিরাট শতরান হাঁকাতে পারেন। ফলে চলতি সিরিজে বিরাটের ব্যাটে চারটি শতরান দেখা যেতেই পারে। বিরাট পারথে শতরান করেছিলেন। অ্যাডিলেডে ব্যর্থ। এতে অস্বাভাবিক কিছু দেখছেন না সানি।

গাভাসকর স্টার স্পোর্টসে বলেন, এমনও সিরিজ গিয়েছে যেখানে প্রতিটি টেস্টেই ব্র্যাডম্যানও প্রত্যাশিত রান করতে পারেননি। কিছু টেস্টে ব্যর্থতা আসতেই পারে। আমি আশা রাখব, অ্যাডিলেডের ব্যর্থতাই বাকি তিনটি টেস্টে বিরাটের স্ট্রং পারফরম্যান্সের রসদ জোগাবে। অফ স্টাম্পের বাইরের বল খেলা নিয়ে যে সমস্যা তা কোনও ব্যাটারের কেরিয়ারে যে কোনও সময় দেখা যেতেই পারে। ওই বলগুলি সতর্ক থেকে খেললেই রান আসবে।

উল্লেখ্য, বিরাট অস্ট্রেলিয়ায় মোট ৭টি টেস্ট শতরান করেছেন। তার মধ্যে তিনটি অ্যাডিলেডে। পারথে ২টি, মেলবোর্ন ও সিডনিতে একটি করে টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+