AUS vs IND: বিরাট টপকালেন সচিনকে, অস্ট্রেলিয়ায় সপ্তম শতরান হাঁকিয়ে অনুষ্কাকে ফ্লাইং কিস, ভারত জয়ের পথে

AUS vs IND: অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট শতরানের নিরিখে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি। এই নিয়ে তিনি ডাউন আন্ডারে হাঁকালেন সপ্তম টেস্ট শতরান।

অস্ট্রেলিয়ায় সচিন পেয়েছেন মোট ৬টি শতরান। আজ পারথে কোহলি পেলেন টেস্ট কেরিয়ারের ৩০তম শতরান।

AUS vs IND

মার্নাস লাবুশেনের বলে চার মেরে কোহলি শতরান পূর্ণ করতেই ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারত। ১৩৪.৩ ওভারে ৬ উইকেটে ভারত দ্বিতীয় ইনিংসে ৪৮৭ তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে। ফলে অজিদের টার্গেট ৫৩৪।
বড় অঘটন না ঘটলে পারথ টেস্ট জয়ের পথে ভারত। এখনও বাকি ২ দিনের খেলা।

বিরাট কোহলি ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৪৩ বলে ১০০ রানে অপরাজিত থাকলেন। ২০১৮ সালে এই অপটাস স্টেডিয়ামেই প্রথম ইনিংসে ২৫৭ বলে ১২৩ রান করেছিলেন সচিন। তারপর এই প্রথম তিনি অস্ট্রেলিয়ায় শতরান পেলেন।

ড্রেসিংরুমে ফেরার সময় অনুষ্কা শর্মার দিকে ইশারা করে ফ্লাইং কিস ছোড়েন বিরাট। তিনি বলেন, সব সময় অনু্ষ্কা পাশে থাকেন। মাঠের বাইরের সবটা তিনি জানেন। যখন খেলি না তখন আমার মাথায় কী ঘোরে সবটাই। মাঝেমধ্যে কিছু ভুল করে ফেললেও সব সময় লক্ষ্য থাকে দলের জন্য অবদান রাখার। অস্ট্রেলিয়ায় ভালো খেলতে বরাবর পছন্দ করি। অনুষ্কার সামনে শতরান স্পেশ্যাল।

বিরাট কোহলি ২৯তম টেস্ট শতরানটি পেয়েছিলেন গত বছর পোর্ট অব স্পেনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০২৩ সালের জুলাইয়ে খেলেছিলেন ২০৬ বলে ১২১ রানের ইনিংস। তারপর ২ বার অর্ধশতরান করলেও সেঞ্চুরি পাননি। টেস্ট সেঞ্চুরির খরা কাটল এদিনই।

যশস্বী জয়সওয়াল ২৯৭ বলে ১৬১ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ১৫টি চার ও তিনটি ছয়। লোকেশ রাহুল করেন ১৭৬ বলে ৭৭। দেবদত্ত পাড়িক্কল তিনে নেমে ৭১ বলে ২৫ রান করেন। ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল দুজনেই ১ রান করে আউট হন। ওয়াশিংটন সুন্দর ৯৪ বলে ২৯ রান করেন। নীতীশ কুমার রেড্ডি ২৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

নাথান লিয়ঁ ৯৬ রান খরচ করে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারের চতুর্থ বলে শূন্য রানে লেগ বিফোর হন নাথান ম্যাকসুইনি। নাইটওয়াচম্যান প্যাট কামিন্স ৮ বলে ২ রান করে মহম্মদ সিরাজের শিকার। ৩.১ ওভারে ৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে অজিদের।

৪.২ ওভারে মার্নাস লাবুশেন ৫ বলে ৩ করে লেগ বিফোর হন বুমরাহের বলে। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ভারত জয় থেকে ৭ উইকেট দূরে। দিনের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ১২। ক্রিজে উসমান খোয়াজা (৯ বলে ৩)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+