AUS vs IND: বক্সিং ডে টেস্টে ভারতের জয়ের থেকে হারের সংখ্যাই বেশি, জানুন বিস্তারিত পরিসংখ্যান
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচ। মেলবোর্নে ক্রিসমাসের পরের দিন টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। ২৬ ডিসেম্বস মানেই বক্সিং ডে টেস্ট। অতীতে বক্সিং ডে টেস্টে ভারতের পারফরম্যান্স কেমন তুলে ধরা হল এই প্রতিবেদনে।
১৯৮৫ সালে উদ্বোধনী বক্সিং ডে টেস্টে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ড্র হয়েছিল। কিন্তু ১৯৮৫ সালের আগেও ২৬ ডিসেম্বর বেশ কয়েকবার ভারতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে। ১৯৬৭ সালে অ্যাডিলেডে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এই দিনে টেস্ট ম্যাচে নামে এবং সেই ম্যাচে ভারত ১৪৬ রানে হেরে যায়।

১৯৯১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ভারত ৮ উইকেটে হারে। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটে হারে। ১৯৯৬ সালে ডারবানে ভারত বক্সিং ডে টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩২৮ রানে হারে। ১৯৯৮ সালে ওয়েলিংটনে নিউল্যান্ডের কাছে ৪ উইকেটে হারে। ১৯৯৯ সালে মেলবোর্নে ১৮০ রানে হারে ভারত। ২০০৩ সালে একই মাঠে ৯উইকেটে হারে ভারত। ২০০৬ সালে ডারবানে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭৪ রানে ভারত।
২০০৭ সালে মেলবোর্নে অজিদের বিরুদ্ধে ভারত বক্সিং ডে টেস্টে ৩৩৭ রানে ভারত। ২০১০ সালে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১০ রানে জয় পায়। ২০১১ সালের অজি সফরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ভারত ১২২ রানে হারে। ২০১৩ সালে ডারবানে ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে ১০ উইকেটে হারে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ড্র করে ভারকত।
২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ১৩৭ রানে জয় পায়। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ৮ উইকেটে জয় পায়। ২০২১ সালে সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের বিরুদ্ধে ১১৩ রানে জয় পায়। ২০২৩ সালে একইমাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসে হারে ভারত। টিম ইন্ডিয়া বক্সিং ডে টেস্টে মাত্র ৪ ম্যাচে জয় পেয়েছে।












Click it and Unblock the Notifications