AUS vs IND: সৌরভ থেকে ধোনি, বর্ডার-গাভাসকর ট্রফিতে সাফল্যের নিরিখে এগিয়ে কে? রইল পরিসংখ্যান
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। দীর্ঘদিন পর এই সিরিজ হচ্ছে পাঁচ ম্যাচের। বিগত তিনবারই বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে ভারত। অজিদের মাঠে হ্যাটট্রিকের হাতছানি ভারতের সামনে। কিন্তু এই সিরিজে সবচেয়ে সফল অধিনায়ক কে? পরিসংখ্যান সহ তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ভারত এবং অস্ট্রেলিয়া দলের এরাধিক অধিনায়ক বর্ডার-গাভাসকর ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সাফল্যরে নিরিখে সবার উপরে আছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। এর মধ্যে ৮টি ম্যাচে জিতেছেন ৪টি ম্যাচ হেরেছেন এবং একটি ম্যাচ ড্র করেছেন। জয়ের শতাংশ ৬১.৫৩। দুই দলের অধিনায়কদের মধ্যে সব থেকে সফল ধোনিই।

এই তালিকায় চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে প্রথমবার ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জেতে। ১০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে তিনতে জয় পেয়েছেন চারটিতে হেরেছেন এবং ৩টি ড্র করেছেন।তালিকায় পঞ্চম নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে তিন করে ম্যাচ জিতেছেন, হেরেছেন এবং ড্রও করেছেন। ২০০১ সালে ঘরের মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের সেনাপতি ছিলেন সৌরভ।জয়ের শতাংশ ৩৩.৩৩।
এই তালিকায় ছয় নম্বরে স্টিভ স্মিথ। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনটি ম্যাচ জিতেছেন দুটি্ হেরেছেন চার ম্যাচ ড্র করেছেন।
তালিকায় সাত নম্বরে অজিঙ্কা রাহানে। ৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনটিতেই জয় পেয়েছেন একটি ড্র করেছেন। তাঁর হারার কোনও রেকর্ড নেরই। পন্টিং ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দুটি জিতেছেন ছয়টি হেরেছেন এবং তিনটি ড্র করেছেন। বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে দুটি ম্যাচ জিতেছেন একটি করে ম্যাচ ড্র ও হেরেছেন।
IPL 2025: ব্যাটে-বলে রয়েছে দক্ষতা, নিলামে নজর কাড়তে পারেন ছয় বিদেশি অল-রাউন্ডার
এবার পারথ টেস্টে প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। রোহিত একান্ত খেলতে না পারলে সহ অধিনায়ক বুমরাহই যে নেতৃত্ব দেবেন তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।












Click it and Unblock the Notifications