AUS vs IND: যশস্বী থেকে রাহুল, অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে "অভিষেক" হচ্ছে কোন ভারতীয় ক্রিকেটারদের?

আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্ট। প্রায় দুই বছরের বেশি সময় পর আবার পিঙ্ক বলে ম্যাচ খেলতে নামছে ভারত। শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে পিঙ্ক বল টেস্টের স্মৃতি একেবারেই ভালো নয় ভারতীয় দলের কাছে। অ্যাডিলেড মানেই ভারতীয় দলের কাছে আতঙ্কের নাম, কারণ এর আগে এই মাঠে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল।

অ্যাডিলেডে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারত। ২০২২ সালে শেষ পিঙ্ক বলের টেস্ট ঘরের মাঠে খেলেছিল ভারত। বেঙ্গালুরুতে শেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ পিঙ্ক বলের টেস্ট খেলছে ভারতীয় দল দুই বছর আগে। এবার ভারতীয় দলে এমন কয়েকজন ক্রিকেটার আছেন যারা প্রথমবার গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলতে নামবেন।

প্রথমেই নাম উল্লেখ করতে হবে যশস্বী জয়সওয়ালের। কারণ এক বছরের একটু বেশি সময় হল ভারতীয় দলে সুযোগ পেয়েছেন যশস্বী। ফলে এর আগে জাতীয় দলের জার্সিতে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তাঁর। যদিও অনুশীলন ম্যাচে নিজের প্রস্তুতি ঝালিয়ে নিলেন যশস্বী। এমনকি পারথে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৬১ রান। লাল বলের টেস্টে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন, এবার যশস্বীর লক্ষ্য পিঙ্ক বলের টেস্ট।

সিনিয়র ক্রিকেটার হলেও এখনও পর্যন্ত একবারও গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা হয়নি কেএল রাহুলের। অ্যাডিলেডেই সম্ভবত প্রথমবার গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলতে নামবেন রাহুল। দ্বিতীয় টেস্ট ম্যাচেও ওপেন করতে নামতে পারেন রাহুলই। ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে তাঁকেই ওপেন করতে দেখা গিয়েছে। লাল বলে ছন্দে ফিরেছেন, এবার রাহুলের সামনে চ্যালেঞ্জ গোপালি বলের টেস্ট।

পারথে প্রথম টেস্ট ম্যাচ খেলেছেন নীতীশ কুমার রেড্ডি, দ্বিতীয় দলে দলে রদবদল হলেও নীতীশের জায়গা পাকা বলেই মনে করা হচ্ছে। ফলে নীতীশও জীবনের প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচ খেলতে চলেছেন। প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন নীতীশ, এবার দ্বিতীয় ম্যাচেও তাঁর জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

নীতীশের মতোই জীবনের প্রথম পিঙ্ক বল টেস্ট খেলবেন হর্ষিত রানাও। প্রথম ম্যাচে সুযোগ পাওয়ার পরই গম্ভীরের আস্থার মান রেখেছেন। এবার পিঙ্ক বলেও নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারেন রানা।
দ্বিতীয় ম্যাচে জুরেল বা দেবদত্তের খেলার সম্ভাবনা কম। এই দুই জনের মধ্যে কেউ একজন খেললে তাদের কাছেও অ্যাডিলেড হবে প্রথম পিঙ্ক বল টেস্টের ম্যাচ। ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ বা প্রসিদ্ধ কৃষ্ণের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।

এবার অ্যাডিলেডে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারত। কারণ প্রথম ম্যাচেই বিরাট জয় পেয়েছে ভারতীয় দল। যদিও ভারত অনেক দিন পিঙ্ক বলের টেস্ট ম্যাচ খেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+