AUS vs IND: ব্যাটারদের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ, গোলাপি এবং লাল দুটি বলের পার্থক্য কোথায়? জানুন বিস্তারিত
শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে গোলাপি বলের টেস্ট ম্যাচ। প্রথম দিকে এই পিঙ্ক বল খুব জনপ্রিয় হলেও বিগত কয়েক বছরে গোলাপি বলের টেস্টের জনপ্রিয়তার গ্রাফ নীচের দিকে নামছে। আগ্রহ হারাচ্ছে বেশিরভাগ ক্রিকেট বোর্ডই। কিন্তু গোলাপি বলের টেস্টের ধারা বজায় রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। লাল বল এবং পিঙ্ক বলের মধ্যে পার্থক্য কতটা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
গোলাপি বলে খেলা মানেই ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ। এই বলে বিশেষ করে নৈশালোকে খেলা অত্যন্ত কঠিন হয়। এই ম্যাচের বেশির ভাগ সময়টাই হয় নৈশালোকে। আলোর মধ্যে গোলাপি বলে ব্যাটিং করাটা ব্যাটারদের কাছে অতিরিক্ত চ্যালেঞ্জ। কিন্তু লাল বলের ম্যাচ হয় দিনের বেলা, এক্ষেত্রে ব্যাটারদের কাছে কিছুটা সুবিধা হয়। লাল বলে কিছুক্ষণ খেলার পরই পালিশ উঠতে শুরু করে।

এই বলে সিমটি খুব একটা দেখা যায় না। অনেক ব্যাটার আছে বলের সিম দেখে ব্যাটিং করেন। কিন্তু গোলাপি বলের ক্ষেত্রে কোন দিকে বলের সিম আছে তা ব্যাটারদের কাছে অনুমান করা কঠিন। ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করে। লাল বলে ব্যাটাররা সহজেই অনুমান করতে পারেন বলটি কোন দিকে আসছে, কিন্তু গোলাপি বলের ক্ষেত্রে ততটা সহজ হয় না। ব্যাটারদের বলের প্রতিক্রিয়া বুঝতে কিছুটা সময় লাগে. এরফলে আউট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
২০১২ সালে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দিন রাতের টেস্ট ম্যাচ অনুমোদন দেয়। টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে একটি বড় পরিবর্তন আসে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অ্যাডিলেড ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন রাতের টেস্ট হয়। অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে ২৩তম দিন -রাতের ম্যাচ হচ্ছে। এখন পর্যন্ত ১২ দল এই দিন রাতের ম্যাচ খেলেছে। শুক্রবার ম্যাচের প্রথম দিনে অ্যাডিলেডে রেকর্ড সংখ্যায় দর্শক উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications