AUS vs IND: বর্ডার-গাভাসকর ট্রফির শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের, রাহুলের আউট নিয়ে তীব্র বিতর্ক

শুক্রবার থেকে শুরু হয়ে গেল বর্ডার গাভাসকর ট্রফি। কিন্তু প্রথম টেস্টের প্রথম সেশনেই ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু পারথে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে ব্যর্থ ভারতের টপ অর্ডার। তবে সবকিছুকে ছাপিয়ে সিরিজের শুরুতেই বিতর্কে ডিআরএস। সৌজন্যে কেএল রাহুলের আউট।

ওয়াকায় ব্যাট করতে নেবে শুরুতেই যশস্বী জয়সওয়াল ০ রানে আউট হন, এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা দেবদত্ত মাঠ ছাড়লেন কোনও রান না করেই। বিরাট প্রত্যাশা ছিল কোহলিকে নিয়ে। কিন্তু সেই প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারলেন না কিং কোহলি। নিউজিল্যান্ড সিরিজের মতই অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ বিরাট কোহলি। ১২ বলে পাঁচ রান করেই আউট হলেন কোহলি। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৫১।

রোহিত শর্মা খেলতে না পারায় যশস্বীর সঙ্গে ওপেন করতে নামেন কেএল রাহুল খারাপ সময় কাটিয়ে ফের একবার ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন রাহুল। একের পর এক সতীর্থ সাজঘরে ফিরে গেলেও রাহুল কিন্তু ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন। প্রায় ১০৯ মিনিট ক্রিজে কাটিয়েও ফেলেছিলেন। ততক্ষণে ৭৪ বল খেলে ২৬ রান করে ফেলেছিলেন রাহুল। যখন সেট হয়ে যাচ্ছিলেন রাহুল তখনই আম্পায়ারের একটা বিতর্কিত সিদ্ধান্তে তাঁকে সাজঘরে ফিরে যেতে হল।

মিচেল স্টার্কের বল রাহুলকে কট বিহাইন্ড আউট দেওয়া হয়, কিন্তু মাঠে থাকা আম্পায়ার প্রথমে অস্ট্রেলিয়া দলের আবেদন নাকচ করে দেয়। কিন্তু এরপর রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয় অজিরা। সেখানে বদলে গেল সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরেই বিতর্কের ঝড় উঠেছে। ব্যাটের পাশ দিয়ে বল পাস করার সময় স্নিকোমিটারে একটু হলেও স্পাইক দেখা গেছে। কিন্তু টিভি অ্যাম্পায়ার একমাত্র প্যারালাল অ্যাঙ্গেলেই দেখেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে ব্যাট এবং বলের মাঝখানে কিছুটা ব্যবধান রয়েছে কিভাবে স্পাইক হলো তাহলে?


সম্ভবত ব্যাড-প্যাডের কারণেই স্নিকোমিটারে কিছুটা হলেও স্পাইক দেখা গেছে। হটস্পট থাকলে বিষয়টি পরিষ্কার হয়ে যেত কিন্তু সেটা না থাকায় উপযুক্ত প্রমাণ ছাড়াই রাহুলকে আউট দিয়ে দিলেন তৃতীয় আম্পায়ার। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে টিভি ধারাভাষ্যকাররাও চূড়ান্ত হতাশা প্রকাশ করেছেন। রাহুলের এই আউট নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে । এমনকি রাহুল নিজেও প্রচণ্ড অখুশি হয়ে মাঠ থেকে বেরিয়ে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+