AUS vs IND: অনুশীলনে রাহুলের চোট নিয়ে উদ্বেগ, মেলবোর্নে ভারতীয় দলের প্রথম একাদশে পরিবর্তন হবে?
শনিবার থেকে মেলবোর্নে প্রস্তুতি শুরু করে দিল ভারত। গাব্বা টেস্টর পর কয়েক দিনের বিরতি কাটিয়ে শনিবার থেকে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত-বিরাটরা। কিন্তু বক্সিং ডে টেস্টের আগে চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে। শনিবার নেটে অনুশীলন করার সময় হাতে চোট পান কেএল রাহুল।
অস্ট্রেলিয়া সফরে এসে শুরুতেই চোট পেয়েছিলেন কেএল রাহুল। পারথ টেস্টের আগে রাহুলের হাতে আঘাত লাগে। আর শনিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কেএল রাহুলের ডান হাতের কব্জিতে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে দলের সঙ্গে থাকা ফিজিও তাঁর শ্রশুষা শুরু করেন। একটি ভিডিওতে রাহুলের কব্জিতে শক্তভাবে টেপ এবং স্ট্র্যাপ করতে দেখা যায়। এই দৃশ্য স্বভাবই উদ্বেগ সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে।

এদিকে গাব্বায় বৃষ্টিপাত হলেও মেলবোর্নে আবার প্রবল গরমের আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস যা, তাতে আগামী ২৬ ডিসেম্বর থেকে পাঁচ দিন মেলবোর্নের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটীয় প্রধান জেমস অ্যালসপ ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, বক্সিং ডে-তে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে বাড়তি জলপানের ব্রেক রাখা হতে পারে। যাতে ক্রিকেটারদের খেলতে অসুবিধে না হয়।
আবহাওয়ার পূর্বাভাস ভারতকে চতুর্থ টেস্টের আগে ভাবাচ্ছে। ভারতীয় পেসারদের জন্য তীব্র গরমে লম্বা স্পেল বোলিং করা কঠিন হবে, অতিরিক্ত স্পিনার খেলানোর কথা বিবেচনা করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবীন্দ্র জাদেজা তৃতীয় টেস্টে ব্যাট হাতে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, ফলে তাঁকে পরের ম্যাচেও খেলানো হতে পারে। একজন পেসার কমিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কথাও চিন্তা করতে পারে থিঙ্ক ট্যাঙ্ক।
KL Rahul suffered a hand injury at the MCG nets today during practice session. #INDvAUS pic.twitter.com/XH8sPiG8Gi
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) December 21, 2024
মেলবোর্নের পিচের যে ছবি প্রকাশ্যে এসেছে তা কিন্ত সবুজের আস্তরণই বেশি দেখা যাচ্ছে। অর্থ্যাত এই পিচেও যে অতিরিক্ত পেস এবং বাউন্স থাকবে তা বলাই বাহুল্য। ফলে পেসারের সংখ্যা কমানো ঝঁুকির হতে পারে।












Click it and Unblock the Notifications