AUS vs IND: পারথে সমালোচকদের জবাব দিলেন, রবিবার রাহুলের থেকে ডাবল ধামাকার প্রত্যাশা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পরে শেষ দুই টেস্টে দলে জায়গা হয়নি কেএল রাহুলের। একটা সময় অস্ট্রেলিয়ার সফরে তাঁর সুযোগ পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল। কিন্তু পারথে সব সমালোচনা জবাব দিলেন কেএল রাহুল।

মাঝে একটা খারাপ সময় চলছিল রাহুলের। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে অর্ধশতরান করেছিলেন। তারপর থেকে আর সেভাবে ছন্দে পাওয়া যায়নি রাহুলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে দলে জায়গা হয়নি। দলের বাকি সদস্যদের আগেই রাহুলকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়।

ভারতীয় এ দলের সঙ্গে বেসরকারি টেস্টও খেলতে নামেন রাহুল। কিন্তু সেই ম্যাচেও দুই ইনিংসেই ব্যর্থ হন ।
কিন্তু তারপরেও রাহুলের উপর থেকে আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা পারথে খেলতে না পারায় ওপেনিং এর জায়গা প্রথম ম্যাচে ছিল ফাঁকা। অভিমন্যু ঈশ্বরণকে দলে নেওয়া হয়েছিল।

কিন্তু তা সত্ত্বেও অভিজ্ঞ রাহুলের ওপরই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। যশস্বীর সঙ্গে তাঁকে ওপেন করতে নামানো হয়। প্রথম ইনিংসে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ২৬ রান করে প্যাভিলিয়ানে ফিরে যেতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রত্যয় বজায় রেখেই ব্যাটিং করছেন রাহুল।

ইতিমধ্যেই অর্ধশতরান পূরণ করেছেন রাহুল। যেন সমস্ত সমালোচনা জবাব ব্যাট হাতেই দিচ্ছেন রাহুল। মুখে খুব একটা কথা বলেন না কিন্তু কর্ণাটকী তারকা। নিলামের আগের দিনই ফের একবার ছন্দে ফিরে আভাস দিলেন। জমাট ব্যাটিং করতে শুরু করেছেন দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই। একদিকে যশস্বী যখন আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন তখন উইকেটের অন্য প্রান্তে ধীর স্থির লয়ে ব্যাট করতে থাকছেন রাহুল।

আগামীকাল দিনের শুরুতে রাহুলের থেকে থাকবে বড় রানের প্রত্যাশা। শতরান করতে পারলে সমালোচকদের জবাবটা আরও ভালোভাবে দিতে পারবেন আর বেলা শেষে তার নজর থাকবে সৌদি আরবে মেগা নিলামের দিকে। কারণ প্রথমার্ধে যদি ব্যাটের পরীক্ষা হয় তবে দ্বিতীয় আর্ধে অবশ্যই তাঁর ভাগ্যের পরীক্ষা।

আইপিএলের মেগা নিলামের মঞ্চ রাহুলের কাছে জবাব দেওয়ার লড়াই কারণ গত মরশুমে লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তাঁকে প্রকাশ্যে বকাঝকা করেন এমনকি এই তাঁকে রিটেন ও করেনি লখনউ দল। রবিবার ডাবল ধামাকা দেখাবেন রাহুল! সকাল থেকে বিকেল নজর কিন্তু রাখতেই হবে কেএল রাহুলের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+