AUS vs IND: বুমরাহ-আকাশের ব্যাটিংয়ে মজেছেন, কোন মন্ত্রে পেলেন রান? দিনের শেষে জানালেন রাহুল
ব্রিসবেন টেস্টে নাটকীয় পট পরিবর্তন। গাব্বায় চাপে থাকা ভারত চতুর্থ দিনের শেষে কিছুটা হলেও স্বস্তিতে। সৌজন্যে বুমরাহ এবং আকাশ দীপের ব্যাট এবং বৃষ্টি। ফলো-অনের লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে ভারত। তার উপর শেষ দিনে আছে বৃষ্টির পূর্বাভাস। ফলে হারের হাত রক্ষা পেতে পারে ভারত। ম্যাচ ড্র করে মেলবোর্নে নতুনভাবে শুরু করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
চতুর্থ দিনে ভারতের চার নায়ক, একজন কেএল রাহুল। যিনি টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল। দ্বিতীয় জন রবীন্দ্র জাদেজা। মিডল অর্ডারে নেমে কার্যকরী ইনিংস খেললেন। তবে দিনের শেষে রাহুল-জাদেজাদের টপকে চর্চায় দুই বোলার। আকাশ দীপ এবং জসপ্রীত বুমরাহ। শেষ উইকেটে নাটকীয়ভাবে ফলো-অন রক্ষা করলেন তা ভারতকে দিনের শেষে অনেকটা স্বস্তি দিল। দিনের শেষে দুই সতীর্থের পারফরম্যান্স থেকে নিজের ইনিংস নিয়ে মুখ খুললেন কেএল রাহুল।

একইসঙ্গে কেএল রাহুল আরও বলেছেন, শেষ ৩০ মিনিট একটি দুর্দান্ত প্রতিযোগিতা হয়েছে। তাঁরা ভালো রান করেছেন বা ব্যাটিং করেছে তা নয়, বাউন্সার সামলানো থেকে শুরু করে বলকে দারুণভাবে ডিফেন্স করেছেন। তাদের কিছু কিছু শট আমাদের সবাইকে মোহিত করেছে। এই রান শুধু বুমরাহ বা আকাশ দীপকেই নয় একইসঙ্গে আত্মবিশ্বাস দেবে গোটা দলকেই।
ফলো-অনের আতঙ্ক যে ভারতীয় শিবিরে ছিল তা স্বীকার করে নিলেন রাহুল। তিনি বলেন, আমি আবার প্যাড নিয়ে ব্যাট করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। কিন্তু আকাশ দীপ বুমরাহ থাকায় সেটা করতে হল না।
বিরাট-রোহিতরা রান না পেলেও রাহুল কিন্তু কঠিন পিচেই ফের একবার রান পেলেন। নিজের সাফল্য প্রসঙ্গে রাহুল বলেন, দ্রুত গতির বা বাউন্স সহায়ক পিচে খেলতে আমার আপত্তি নেই। তারপর ২০ থেকে ৩০ ওভার বোলারদের সম্মান দিতেই হয়। বল পুরানো হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয়। বল একবার পুরানো হলেই রান স্কোর করার চেষ্টা করেছি। এটাই আমার পরিকল্পনা।
একইসঙ্গে রাহুল বলেন, আমি শুধু আমার বেসিক জিনিসগুলোই ফোকাস করেছি। সামনের বল গুলি খেলার চেষ্টা করেছি। বাইরের বলগুলো ছেড়ে দিয়েছি। এই পরিস্থিতিতে নতুন কিছু করা সম্ভব ছিল না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications