AUS vs IND: পরাজয় থেকে শিক্ষা! যশস্বীর পর বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে কলম ধরলেন রাহুলও
যশস্বী জয়সওয়ালের পর এবার কেএল রাহুল। বর্ডার-গাভাসকর ট্রফি শেষে কলম ধরলেন ভারতীয় দলের আরও এক ক্রিকেটার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বাদ গিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টেই সুযোগ পেয়েছেন। ভারতীয় দলের ব্যর্থতার মধ্যেই যে কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত নৈপূণ্যে উজ্জ্বল ছিলেন তাদের মধ্যে অন্যতম কেএল রাহুল।
বর্ডার-গাভাসকর ট্রফিতে হতাশা জনক পারফরম্যান্সের পর দেশে ফিরছে ভারতীয় দল বুধবার সকালে সিডনি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় দলের একটি ছবি পোস্ট করেছেন রাহুল। সেইসঙ্গে নিজের বার্তাও তুলে ধরেছেন।

পারথে জয় দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির সূচনা করলেও সিরিজটা একেবারেই ভালো যায়নি ভারতের। ৩-১ ফলে হেরে গিয়েছে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা স্বপ্ন বিলীন হয়ে গিয়েছে। বিরাট রোহিতদের অবসর নিয়েও জল্পনা তৈরি হয়েছে। দেশে ফিরে বিরাট রোহিতরা বিশ্রাম নেবেন নাকি রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন সেটা নিয়েও চর্চা রয়েছে।
অস্ট্রেলিয়া সফরে তাঁর ওপেনিং পার্টনারের বদল ঘটেছিল দুই বার। প্রথমে রাহুল যশস্বীর সঙ্গী হন পরে আবার রোহিত ফেরেন ওপেনিংয়ে, শেষ টেস্টে রাহুলের সঙ্গে ওপেন করেন। ব্যাটিং অর্ডারের স্থান বদলে গেলেও নিজের পারফরম্যান্স ধরে রাখেন রাহুল। পারথের দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে ২০০ রানের পার্টনারশিপ তৈরি করে রেকর্ড সৃষ্টি করেন।
কেএল রাহুল এই সিরিজের বেশিরভাগ ম্যাচেই ওপেন করার সুযোগ পেয়েছিলেন। তবে তিনি কিছুটা মান রেখেছেন বলাই যায়। কারণ ৫ ম্যাচে ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭৬ রান। ঘরের মাঠে খারাপ খেললেও অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু রানের দেখা পেয়েছেন রাহুল।












Click it and Unblock the Notifications