AUS vs IND: ভারতীয় শিবিরে বিরাট সুখবর, চোট কাটিয়ে ব্যাট হাতে ‌নামলেন কেএল রাহুল

রবিবাসরীয় সকালে পারথ থেকে এল বিরাট সুখবর। চোটের ধাক্কা কাটিয়ে ফের অনুশীলন শুরু করলেন কেএল রাহুল। কর্ণাটকী তারকার চোট নিয়ে অস্ট্রেলিয়া সফরের শুরুতেই উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে। যদিও প্রথম ম্যাচ শুরুর কয়েকদিন দিন আগে সেই উদ্বেগের মাত্রা কিছুটা হলেও কমল।

পারথের ওয়াকায় সিমুলেটেড ট্রেনিং ম্যাচ খেলছেন ভারতীয় দলের সদস্যরা। শুক্রবার থেকে এই ম্যাচে শুরু হয়েছে। কিন্তু প্রথম দিনেই ঘটে বিপত্তি। অনুশীলন ম্যাচ চলাকালীন প্রসিদ্ধ কৃষ্ণার একটুই শর্ট ডেলিভারি কেএল রাহুলের ডান হাতের কনুইয়ে লাগে। এরপরে ফিজিওর সাহায্য নিয়ে কিছুক্ষণের মধ্যেই পুনরায় ব্যাট করতে শুরু করেছিলেন রাহুল। কিন্তু বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি তারকা ব্যাটার। মাঠ ছাড়তে বাধ্য হন।

এরপর শনিবার তাঁকে ব্যাট হাতে নামতে দেখা যায়নি, ফলে রাহুলকে নিয়ে উদ্বেগের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পায়, তারইমধ্যে শুভমান গিলের চোট ভারতীয় দলের সমস্যাকে দ্বিগুণ করেছে। কিন্তু রবিবার সকালে পারথে দেখা গেল ব্যাট করতে রাহুলকে। শুধুই ব্যাটিংই করলেন না একইসঙ্গে ভারতীয় দলের দুই প্রধান পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের বল অবলীলায় সামলালেন।

রাহুলের অনুশীলনে ফেরা স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। রোহিত খেলতে না পারলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে দুই ওপেন করার সম্ভাবনা আছে কেএল রাহুলের। কারণ এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেন করেছেন রাহুল। ফলে অফ ফর্মে থাকলেও টিম ম্যানেজমেন্ট তার উপর ফের একবার ভরসা করতেই চলেছে।

অফ ফর্মে থাকার জন্য‌ রাহুলকে বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতীয় এ দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টেও রান পাননি রাহুল। কিন্তু ভারতীয় ম্যানেজমেন্টের হাতে রাহুলের বিকল্প একমাত্র অভিমুন্য ঈশ্বরণ, কিন্তু পারথের মতো টেস্টে ঈশ্বরণকে ওপেন করতে নামানোটা আরও বড় ঝুঁকি হতে পারে।

সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। ফলে তিনি এই সময়টা পরিবারেরর সঙ্গে থাকতে চান। প্রথম টেস্টে খেলবেন না। এমনিতেই রোহিত না খেললে একজন ওপেনার প্রয়োজন হবে ভারতের।
বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ। কিন্তু টেস্ট ম্যাচ শুরুর আগেই চোটের সমস্যা বাড়ছে ভারতীয় শিবিরে। সফরাজ খান, গিল চোটের তালিকায় নাম লিখিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+