AUS vs IND: আগেই অস্ট্রেলিয়া যাচ্ছেন রাহু‌ল-ধ্রুব! দুই ক্রিকেটারকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি সতর্ক ভারতের টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতিতে যাতে কোনরকম খামতি না থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই। আগামী ১০ই নভেম্বর ভারতীয় দল অস্ট্রেলিয়া রওনা দেবে।

ভারতীয় দল রওনা হওয়ার আগেই অস্ট্রেলিয়া পাঠানো হবে কেএল রাহুল এবং ধ্রুব জুরেলকে। তারা ভারতীয় এ দলের সঙ্গে যোগ দেবেন। এমনকি ভারতীয় এ দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্ট মাঠে নামতে পারেন এই দুই ক্রিকেটার।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পরেই ভারতীয় দলকে নিয়ে নড়েচড়ে বসেছে বিসিসিআই। এমনিতেই ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে কোনরকম প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ভারত ভারতীয় টিম ম্যানেজমেন্ট কেএল রাহুল এবং ধ্রুব জুরেলকে আগেই সেখানে পাঠিয়ে দিচ্ছে ম্যাচের সঙ্গে যুক্ত থাকার জন্য।

এমনিতেই কেএলু রাহুল একেবারেই ছন্দে নেই। বেঙ্গালুরু টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর পুণে এবং মুম্বইতে প্রথম একাদশে জায়গা হয়নি রাহুলের। এমনকি ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও তিনটি ম্যাচে একটিতেও স্থান হয়নি ধ্রুব জুরেলের। ব্যাঙ্গালুরুতে ঋষভ পন্থের পরিবর্তে উইকেট কিপিং করেন জুরেল। এই পরিস্থিতিতে এই দুই ক্রিকেটার যাতে আরও ভালো প্রস্তুতি নেই অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে মাঠে নামতে পারেন তার জন্য ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই।

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে তাদের দলে রাখা হতে পারে। ম্যাচ এই ম্যাচে রান পেলে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন কেএল রাহুল। ভারতের মূল দল ডনের দেশে যাওয়ার আগেই সেখানে চলে গিয়েছে ভারত 'এ' দল। অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচও খেলতে শুরু করেছে ভারতীয় এ দল। প্রথম বেসরকারি টেস্ট ম্যাচ ইতিমধ্যেই হেরেছে ভারত। ৭ থেকে ১০ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ।

AUS vs IND: বছরভর বেহাল ব্যাটিং, বর্ডার-গাভাসকর ট্রফির আগে গম্ভীরের উদ্বেগ বাড়াচ্ছেন বিরাট
আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। বিগত বছর গুলিতে বর্ডার গাভাসকর ট্রফি হয়েছে চার ম্যাচের। এবার সিরিজ হবে পাঁচ ম্যাচের।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন সিরিজ শুরুর আগে ভারত কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না।

ভারতীয় দল তাদের 'এ' দলের সাথে তাদের আন্তঃ-স্কোয়াড ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে কোনও রকম অনু্শীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। বরং নেটে প্রস্তুতি নিয়েই কঠিনতম সিরিজ খেলবে রোহিত শর্মার দল। ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। রোহিত-বিরাটরা নেটে প্রশিক্ষণ নেবে এবং পারথে-র সেন্টার উইকেটে অনুশীলন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+