AUS vs IND: টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ, সিরিজ শুরুর আগে বুমরাহদের জন্য কপিলের বার্তা
মাঝে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজের আগে কিছুটা হলেও চাপে ভারতীয় দল কারণ ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে বিরাট কোহলি -রোহিত শর্মাদের নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
ফলে চাপের প্রেসার কুকারের মধ্যে থেকেই অস্ট্রেলিয়ার সফরে গিয়েছেন ভারতীয় দল। ইতিমধ্যেই বেশ কয়েকদিন প্রস্তুতিও সেরেছে ভারতীয় দলের সদস্যরা, এমনকি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছেন ভারতীয় দলের সদস্যরা। গুরুত্বপূর্ণ এই সিরিজ শুরুর আগেই টিম ইন্ডিয়া শিবিরে পৌঁছে গেল বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের গুরুত্বপূর্ণ টিপস।

বিগত দুটি অস্ট্রেলিয়া সিরিজে প্রতিপক্ষের মাঠে গিয়ে জয় হাসিল করেছে ভারতীয় দল। এবারও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাইরের কথা বেশি শুনলে যে ক্রিকেটারদের ফোকাস নষ্ট হতে পারে সেই কথাই নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন কপিল দেব।
শুক্রবার থেকে ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে ওয়াকাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছিল। রবিবারই সেই ম্যাচ সমাপ্ত হয়েছে।অন্যদিকে, একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে রোহিত শর্মা বোর্ডকে জানিয়ে দিয়েছেন পারথে প্রথম টেস্ট ম্যাচে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। জল্পনা মতোই ভারতীয় দলকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। যিনি বর্তমানে ভারতের সহ অধিনায়ক।












Click it and Unblock the Notifications